Weather Update: নববর্ষেই আশঙ্কাবাণী, দহনজ্বালা থেকে এখনই রেহাই নেই, কি বলছে হাওয়া অফিস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ থেকেই শুরু হল বৈশাখের। চৈত্র মাস থেকেই গরমের দাবদাহে নাজেহাল বঙ্গবাসী। এরই মধ্যে আশঙ্কার খবর শোনাল আবহাওয়া দফতর। এখনই দহনজ্বালা থেকে মুক্তি মিলছে না, এমনকি বৃষ্টির সম্ভাবনা নেই। জেনে নিন নববর্ষে কি জানাল হাওয়া অফিস।

আরও পড়ুন: Jibankrishna Saha: নিয়োগ দুর্নীতির বিরাট জাল রয়েছে জীবনের ফোনে, আদৌ পুকুরে ফেলেছিল তো?

44952589 606
নববর্ষেই আশঙ্কাবাণী, কি বলছে আবহাওয়া দফতর

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম বজায় থাকবে। যদিও তাপমাত্রা তেমন বাড়বে না। বুধবার পর্যন্ত তাপপ্রবাহ বজায় থাকবে এবং শুক্রবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। রীতিমত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। রাজ্যের একাধিক জেলায় স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেশি থাকতে পারে। কলকাতা সহ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া- এই জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা।

80717 12 4 2023 19 0 18 2 HEATWAVEKOLKATA1
নববর্ষেই আশঙ্কাবাণী, কি বলছে আবহাওয়া দফতর

নববর্ষেই আশঙ্কাবাণী, কি বলছে আবহাওয়া দফতর

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলিতে দু-এক ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা নেই। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে লু এর পরিস্থতি সৃষ্টি হতে পারে।

নববর্ষেই আশঙ্কাবাণী, কি বলছে আবহাওয়া দফতর
নববর্ষেই আশঙ্কাবাণী, কি বলছে আবহাওয়া দফতর

 

আবহাওয়া দফতর জানিয়েছেন, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ২৫ থেকে ৮৪ শতাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত