Jibankrishna Saha: নিয়োগ দুর্নীতির বিরাট জাল রয়েছে জীবনের ফোনে, আদৌ পুকুরে ফেলেছিল তো?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলাইয় গতকাল থেকে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে আন্দির বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। এখনও অবধি নিয়োগ দুর্নীতিতে বিরাট তথ্য সিবিআইয়ের হাতে এলেও দুর্নীতির শিকড়ে পৌঁছতে জীবনের ফোনের খোঁজ চালাচ্ছে তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির বিরাট জাল রয়েছে জীবনের ফোনে।

আরও পড়ুন: Jason Cummings: নজরে আইএসএল, সবুজ-মেরুনের এই ফরোয়ার্ডকে আবার নিতে আগ্ৰহী মুম্বই সিটি

WhatsApp Image 2023 04 15 at 10.48.10 AM 2

শুক্রবার থেকে শুরু হয়েছে তল্লাশি অভিযান। শুক্রবার রাতে তদন্তের জন্যেই জীবনকৃষ্ণের দুটি ফোন। কেন্দ্রীয় এজেন্সির দাবি, সেই ফোন দু’টি তদন্তকারীদের হাত থেকে ছিনিয়ে নেন বিধায়ক। তারপর বাড়ির পিছনের পাঁচিলে উঠে সেই মোবাইল দু’টি ছুড়ে দেন। জীবনের বাড়ির পিছনে ছিল পুকুর। গতকাল রাত থেকেই শুরু হয়েছে পুকুর ছেঁচার কাজ। আদৌ পুকুরে ফোন ফেলেছিলেন জীবন?

WhatsApp Image 2023 04 15 at 10.48.10 AM

 

সিবিআইয়ের সন্দেহ ফোন থেকেই নিয়োগ দুর্নীতির আরও বড় জাল হাতে পেতে পারত সিবিআই। তেমনটা সন্দেহ করেই পাঁচিল থেকে ফোন ছুঁড়ে দেন তিনি। সত্যিই কি সেটা পুকুরে ফেলেছিলেন তিনি? প্রশ্ন ঘনাচ্ছে ক্রমশ। নাকি কোনও ব্যক্তির হাতে ধরে পাচার হয়ে গেছে ওই ফোন?

নিয়োগ দুর্নীতির বিরাট জাল রয়েছে জীবনের ফোনে, খোঁজ চালাচ্ছে তদন্তকারী সংস্থা

WhatsApp Image 2023 04 15 at 10.48.10 AM 1

সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে একাধগিক জনের মুখে জীবনের নাম উঠে আসে। সেকারণে শুক্রবার উপস্থিত হয় সিবিআইয়ের ৬ জনের একটি দল। সেই সমস্ত কিছুকে সামনে রেখেই চলে তল্লাশি অভিযান। শনিবার বীরভূম ও মুর্শিদাবাদের একাধিক জায়গায় একযোগে তল্লাশি অভিযান। আজও নিয়োগ দুর্নীতিতে বিরাট তথ্য হাতে পেতে চলেছে তদন্তকারী সংস্থা। এমনটাই সূত্রে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত