নজরবন্দি ব্যুরো: গত কয়েকদিন ধরেই এটিকে মোহনবাগানের তালিকায় উঠে এসেছে অস্ট্রেলিয়ান লিগ খেলা জেসন স্টিফেন কামিন্সের নাম। যিনি বর্তমানে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের ফুটবলার। শুধু তাই নয়, কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ার জাতীয় দলের দায়িত্ব সামলাচ্ছেন এই ফরোয়ার্ড। এবার তাঁকে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়লো মুম্বাই সিটি। কামিন্স ইস্যু আরো জমে উঠলো। আইএসএল দুটি দলের মধ্যে।
আরও পড়ুন: গরমে নাজেহাল রাজ্যবাসী, লু’র থেকে বাঁচতে কি কি করণীয়? জানুন…

গত বুধবার শোনা যাচ্ছিল, এবার নাকি বড় অঙ্কের আর্থিক চুক্তিতে সবুজ-মেরুনে আসতে আগ্ৰহী এই অজি ফুটবলার। তা সত্যি হলে আগামী মরশুমেই আইএসএলের ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার হবেন জেসন কামিন্স। হিসেব বলছে, ৩ কোটি টাকা ট্রান্সফার ফি এর পাশাপাশি বছরে ৯ কোটি ৭৫ লক্ষ টাকা নেবেন অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপার। যা এক কথায় অবিশ্বাস্য। উল্লেখ্য, এবারের আইএসএলে সবচেয়ে দামি ফুটবলার ছিলেন আদ্রিয়ান লুনা। যিনি কেরালা ব্লাস্টার্সের জার্সিতে এবছর মাঠ কাঁপিয়েছেন।

গতকাল শোনা যাচ্ছিল, এবার নাকি বড় অঙ্কের আর্থিক চুক্তিতে সবুজ-মেরুনে আসতে আগ্ৰহী এই অজি ফুটবলার। তা স্মৃতি হলে আগামী মরশুমেই আইএসএলের ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার হবেন জেসন কামিন্স। হিসেব বলছে, ৩ কোটি টাকা ট্রান্সফার ফি এর পাশাপাশি বছরে ৯ কোটি ৭৫ লক্ষ টাকা নেবেন অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপার। যা এক কথায় অবিশ্বাস্য। উল্লেখ্য, এবারের আইএসএলে সবচেয়ে দামি ফুটবলার ছিলেন আদ্রিয়ান লুনা। যিনি কেরালা ব্লাস্টার্সের জার্সিতে এবছর মাঠ কাঁপিয়েছেন।
নজরে আইএসএল, ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার হবেন জেসন কামিন্স

তবে কামিন্স আসলে অনায়াসেই নতুন রেকর্ড হবে আগামী আইএসএলে। তবে শুধু এটিকে মোহনবাগান নয়। কামিন্স কে নিতে আগ্ৰহ প্রকাশ করেছে এবারের আইএসএলের সেমিফাইনালিস্ট মুম্বাই সিটি এফসি। সূত্র অনুযায়ী খবর, কামিন্স দলে আনতে গিয়ে কিছুটা হলেও অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এটিকে মোহনবাগানকে।



