“মইদুলের পরিবারকে অর্থের প্রলোভন দেখিয়ে অভিযুক্তকে বাঁচাতে চাইছেন মুখ্যমন্ত্রী” বললেন অধীর চৌধুরী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত বাম যুব নেতা মইদুল ইসলাম মিদ্দার পরিবারকে অর্থ-চাকরির প্রলোভন দেখিয়ে অভিযুক্তকে বাঁচাতে চাইছেন৷ সংবাদ মাধ্যমের সামনে এমনই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোতে অংশ নিয়েছিলেন৷

আরও পড়ুনঃ আলিমুদ্দিনে আলোচনার পর আসনরফা চূড়ান্ত, ঘোষণা বাম কংগ্রেস জোটের।

সেখানেই তিনি বলেন,”মা-বোনেরা ধর্ষিতা হলে পুলিশ যেমন তাঁদের পরিবারকে চাকরি, অর্থের প্রলোভন দেখিয়ে অভিযুক্তকে বাঁচাতে চায়, সেরকম পুলিশের লাঠির আঘাতে যখন একটা দরিদ্র পরিবারের সন্তান নিহত হয়, আমরা তাঁকে শহিদ বলতে চাই তখন বাংলার মুখ্যমন্ত্রী আবার সেই দরিদ্র পরিবারকে অর্থের প্রলোভন দেখিয়ে, চাকরির প্রলোভন দেখিয়ে অভিযুক্তকে বাঁচাতে চায়৷ এটাই মা-মাটি-মানুষের নেত্রীর রাজনৈতিক ধর্ম৷”

প্রসঙ্গত,মৌলালিতে পুলিশ কর্মীকে মারধরের অভিযোগে ২৫০ জন বাম ছাত্র-যুব নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ৷ মঙ্গলবার সকালে এই মামলা রুজু হয়েছে৷ ভারতীয় দণ্ডবিধির ৩৫৩, ৩২৪, ৩৩২ ধারা অর্থাৎ সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, নিগ্রহের মতো অভিযোগে এই মামলা।

সূত্রের পাওয়া খবর অনুযায়ী, এই তালিকায় রয়েছেন এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য। তাঁর বিরুদ্ধে সরাসরি পুলিশকে মারার অভিযোগ রয়েছে।সোমবার সকালে DYFI নেতা মইদুল ইসলাম মিদ্দার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন প্রত্যেকে।পুলিশ ও রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সুজন চক্রবর্তী, আবদুল মান্নানরা। ঘটনার তীব্র নিন্দা করেন অধীর চৌধুরী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত