শুটিং সেটে গুরুতর আহত কোয়েল, হাতে ফ্র্যাকচার! এখন কেমন আছেন অভিনেত্রী?

Koel Mullick: খ্যাতনামা অ্যাকশন ডিরেক্টর সুনীল রড্রিগেসের তত্ত্বাবধানেই চলছিল শুটিং। সেই সময় সহ অভিনেতার সজোরে লাথি এসে লাগে কোয়েলের কব্জির কিছুটা উপরে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শুটিং সেটে গুরুতর আহত টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তড়িঘড়ি তাঁকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, রবিবার ‘মিতিন মাসি’ ছবির শুটিং করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। হাতে চোট লেগেছে অভিনেত্রীর। কেটে গিয়েছে কয়েক ঘণ্টা। এখন কেমন আছেন কোয়েল মল্লিক (Koel Mullick)

শুটিং সেটে গুরুতর আহত কোয়েল, হাতে ফ্র্যাকচার! এখন কেমন আছেন অভিনেত্রী?

আরও পড়ুন: সন্ধ্যে জমাবে এই চটপটি ইউনিক স্ন্যাক্স, ম্যাগি দিয়ে বানান মাঞ্চুরিয়ান

রবিবার রাতে শুটিংয়ে অ্যাকশন দৃশ্য করতে গিয়ে চোট পান কোয়েল মল্লিক। দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্স রে করা হলে ডান হাতে ফ্র্যাকচার ধরা পড়ে। প্লাস্টার করা হয়েছে। আপাতত চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন অভিনেত্রী। শুটিং স্থগিত রয়েছে। কোয়েলের চোটের খবর পেয়ে দুশ্চিন্তা অনুরাগীদের মনে। যদিও অভিনেত্রী জানিয়েছেন, তিনি এখন ভালো আছেন।

শুটিং সেটে গুরুতর আহত কোয়েল, হাতে ফ্র্যাকচার! এখন কেমন আছেন অভিনেত্রী?
শুটিং সেটে গুরুতর আহত কোয়েল, হাতে ফ্র্যাকচার! এখন কেমন আছেন অভিনেত্রী?

জানা যায়, গতকাল রাতে খ্যাতনামা অ্যাকশন ডিরেক্টর সুনীল রড্রিগেসের তত্ত্বাবধানেই চলছিল শুটিং। সেই সময় সহ অভিনেতার সজোরে লাথি এসে লাগে কোয়েলের কব্জির কিছুটা উপরে। প্রথমবারে চোট লাগলেও শুটিং চালিয়ে যান অভিনেত্রী। দ্বিতীয় টেকে ফের একই জায়গায় চোট পান। এরপরই যন্ত্রণায় কাতরাতে থাকেন। তারপরই শুটিং বন্ধ রেখে অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শুটিং সেটে গুরুতর আহত কোয়েল, হাতে ফ্র্যাকচার! এখন কেমন আছেন অভিনেত্রী?

শুটিং সেটে গুরুতর আহত কোয়েল, হাতে ফ্র্যাকচার! এখন কেমন আছেন অভিনেত্রী?

উল্লেখ্য, ‘মিতিন মাসি‘র (Mitin Masi) চরিত্রে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন কোয়েল মল্লিক। রবিবার নেপালগঞ্জে ‘একটি খুনির সন্ধানে মিতিন’ ছবির শুটিং করছিলেন। এই ছবির পরিচালক অরিন্দম শীল। মার্চের মাঝামাঝিতে শুরু হয়েছিল শুটিং। রবিবারের পর প্রায় ৭ দিনের শুটিং বাকি ছিল। তবে এখন জানা যাচ্ছে, কোয়েল সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং বন্ধ থাকবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর