Accident: রেল প্রকল্পে ফের দুর্ঘটনা, মাটি চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিজেস্ব প্রতিনীধি শিলিগুড়িঃ  রেল প্রকল্পের সেবক ফাঁড়ির অন্তর্গত কালিখোলায় সেবক – রংপোর সেতু নির্মাণের সময় মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। মৃতরা হল সন্তোষ রায় (২৫) এবং কারু ওঁরাও বয়স ২৫। দু’জনই ঝাড়খন্ডের বাসিন্দা। সেবক-রংপো রেল প্রকল্পে কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কালিম্পঙ জেলার অধীন কালিখোলা এলাকায়।

আরও পড়ুনঃ ৩৫ বছরে প্রেসিডেন্ট হলেন গ্যাব্রিয়েল বরিস, চিলিতে বামেদের জয়জয়কার

এর আগে ১৮ জুন টানেল নির্মাণের সময় নরেশ সোরেন ও সালখু মুর্মু নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছিল। তবে ফের একই ঘটনা ঘটায় একবার বড়সড় প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ। রেলে বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ। শ্রমিকেরা জানিয়েছেন, রবিবার রাতে কালিখোলায় সেতু নির্মাণের জন্য পিলার তৈরির জন্য মাটি কাটতে খাদে নামে ওই দুই শ্রমিক। এরপরই আচমকা উপর থেকে মাটি ধসে চাপা পড়ে যায় ওই দুই জন।

তৎক্ষণাৎই অন্যান্য শ্রমিকেরা কোনওমতে ওই দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর তাদের দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পাওয়া মাত্র বিষয়টি খতিয়ে দেখতে রেল কর্তৃপক্ষ ও বরাত প্রাপ্ত ইরকন সংস্থার কর্ণধার ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়াও সমস্ত ঘটনা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

রেল প্রকল্পে ফের দুর্ঘটনা, মাটি চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের

রেল প্রকল্পে ফের দুর্ঘটনা, মাটি চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের
রেল প্রকল্পে ফের দুর্ঘটনা, মাটি চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের

সিকিমকে রেলপথে জুড়তে সেবক থেকে রংপো পর্যন্ত রেলপথ নির্মাণের উদ্যোগ নেয় উত্তর-পূর্ব সীমান্ত রেল। ২০২০ সালে ওই রেলপথ নির্মাণের কাজ শুরু হয়। ওই রেলপথ নির্মাণের ৭০ শতাংশ ১৪ টি টানেলের ভেতরে। সম্প্রতি রেলের উচ্চপদস্থ আধিকারিক ও রেল প্রতিমন্ত্রী এই প্রকল্প পরিদর্শন করে জানিয়েছিলেন ২০২৩ সালের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হবে। মোট ৪৪ কিলোমিটার রেল পথের মধ্যে ৪১ কিলোমিটার পশ্চিমবঙ্গ ও সাড়ে তিন কিলোমিটার সিকিমের অধীনে রয়েছে। তবে বারবার এই ধরনের দুর্ঘটনায় প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন