Nusrat Jahan: ইদের ছবি পোস্ট করার পরেই তুই-তোকারি করে গালিগালাজ নুসরতকে, কিন্তু কেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নুসরততে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা সব সময়েই হয়। টলিউডের চর্চিত জুটি নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। তাঁদের প্রেম, বিয়ে নিয়ে মানুষের মনে বড়ই কৌতুহল। ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীনই যশের প্রেমে পড়েন নুসরত।

আরও পড়ুনঃ মন্নতের ব্য়ালকনি থেকে অনুরাগীদের ইদের শুভেচ্ছা জানালেন কিং খান

তারপর সমালোচনা কম হয়নি।  ও নিখিলের বিয়ে কেন টিকল না । তিনি ফের বিয়ে করলেন যশ কে। যে ঘটনা নিয়ে বাংলা জুড়ে কম আলোচনা হয়নি। সব মিলিয়ে জীবনে বহু বিতর্কের সম্মুখীন হয়েছেন এই সাংসদ অভিনেত্রী। আর এবার তার অন্যথা হল না।

28 4

বাকি তারকাদের মতো অভিনেত্রী -সাংসদও নুসরত জাহানও পোস্ট করেছিলেন খুশির ইদের ছবি। হালকা গোলাপি পোশাকে হাতে খাবারের প্লেট নিয়ে শেয়ার করেছিলেন বেশ কিছু ছবি। ক্যাপশনে লিখেছিলেন, “ইদের সবচেয়ে আনন্দের বিষয় হল, এই খাওয়াদাওয়া।

27 6

কিন্তু সে কারণে যে এতটা অসম্মানের মুখে পড়তে হবে তাঁকে, তা হয়তো নিজেও ভাবেননি নুসরত। ধর্ম নিয়ে উড়ে এল একের পর এক কুৎসিত মন্তব্য। তুই-তোকারি করে গালিগালাজ করা হল তাঁকে।

ইদের ছবি পোস্ট করার পরেই তুই-তোকারি করে গালিগালাজ নুসরতকে, কিন্তু কেন?

nusrat

একজন লিখলেন, “তোর আবার কীসের ইদ?মুসলিমের থেকে হিন্দু ধর্ম পছন্দ করিস, তোর আবার কীসের দিন?” এখানেই শেষ নয়, তিনি আরও লেখেন, “তোমার ধর্ম কী? তুমি তো হিন্দুকে বিয়ে করেছ”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন