নজরবন্দি ব্যুরোঃ করোনা আক্রান্ত আবু হাসেম খান চৌধুরী। অত্যন্ত সংকট জনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে আইসিইউ তে। হাসপাতাল সূত্রে খবর তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা অত্যন্ত কমে গিয়েছে। কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি দক্ষিণ মালদার সাংসদ তথা কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী।
আরও পড়ুনঃ মর্মান্তিক দুর্ঘটনা জাতীয় সড়কে! মৃত একই পরিবারের পাঁচজন।
সূত্রের খবর, সপ্তাহ খানেক আগে করোনার উপসর্গ ধরা পড়ে আবু হাসেম খান চৌধুরীর শরীরে। চিকিৎসকদের পরামর্শে তাঁর করোনা পরীক্ষা করা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেই ক্রমাগত খারাপ হতে থাকে তাঁর শারীরিক অবস্থা। তাঁর জন্যে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষনে রাখছেন চিকিৎসকরা। হাইফ্লো-অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।
অন্যদিকে গতকাল করোনা আক্রান্ত হয়েছেন উত্তরবঙ্গ মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার দুপুরে করোনার উপসর্গ নিয়ে মন্ত্রী ভর্তি হয়েছিলেন মাটিগাড়ার এক বেসরকারী হাসপাতালে। তার লালারসের নমুনা পরীক্ষা হলে রবীন্দ্রনাথ ঘোষের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। মন্ত্রীর চিকিৎসার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রবীর দের নেতৃত্বে চার সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
করোনা আক্রান্ত মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর জন্যে মেডিক্যাল বোর্ড গড়া হয়েছে। এই দলে রয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চেস্ট স্পেশালিস্ট ডাঃ ইন্দ্রনাথ ঘোষ, ডাঃ সুব্রত মন্ডল, ডাঃ সুমিত চক্রবর্তী এবং দার্জিলিং এর ডেপুটি মূখ্য স্বাস্থ্য আধিকারিক ওয়ান বিজয় থাপা। নার্সিং হোম সূত্রে জানা গেছে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল।



