নজরবন্দি ব্যুরোঃ বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। সেইমতো এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। কিন্তু জেলা সভাপতি না থাকার কারণে বীরভূম জেলার সংগঠন নিয়ে চিন্তায় রয়েছে শীর্ষ নেতৃত্ব। তার ওপর জেলাজুড়ে একাধিক জায়গায় গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠেছে। তাই জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছে তৃণমূলের রাজ্য সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেষ্টহীন বীরভূম নিয়ে বিশেষ পরিকল্পনা অভিষেকের, জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে দেবেন বিরোধীদের প্রতিহত করার বার্তা।
আরও পড়ুনঃ Board of Primary Education: বিতর্কের মাঝেই আগামী মাসেই টেট, একগুচ্ছ নির্দেশিকা পর্ষদের


উল্লেখ্য, গরু পাচার মামলায় ১১ অগাস্ট থেকে জেলবন্দী রয়েছেন অনুব্রত মণ্ডল। কিন্তু জেলে বসেই নির্বাচনের রুটম্যাপ তৈরি করছিলেন তিনি। বারবার দলীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাতে এবিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে দেখা গেছে তাঁকে। সম্প্রতি তাঁকে হেফাজতে নিয়ে দিল্লি যাওয়ার পরিকল্পনা রয়েছে ইডির। তাতে প্রবল চাপে পড়তে চলেছে ঘাসফুল শিবির। তাই সমস্ত জেলার পর এবার অনুব্রতহীন বীরভূম নিয়ে বৈঠকে বসতে চলেছেন তিনি।

সূত্রের খবর, আগামী ২৫ নভেম্বর সমস্ত বিধায়কদের পাশাপাশি জেলা নেতৃত্বকে ডেকে পাঠানো হয়েছে। ওই দিনের বৈঠকে উপস্থিত থাকার কথা তৃণমূলের ১০ বিধায়ক। ওই দিনেই উপস্থিত হবেন দলের শাখা সংগঠনের নেতৃত্ব। সূত্রের খবর, ২৫ তারিখের বৈঠকের আগে রবিবার জেলা নেতৃত্ব বৈঠকে বসেছে। অভিষেকের সঙ্গে বৈঠকে কী কী প্রশ্ন উঠতে পারে, সংগঠন মজবুত করতে কী কী পদক্ষেপ করা হবে? তা নিয়ে আলোচনা হয়েছে।
কেষ্টহীন বীরভূম নিয়ে বিশেষ পরিকল্পনা অভিষেকের, চলতি সপ্তাহেই বৈঠক

ইতিমধ্যেই অনুব্রতহীন বীরভূমে দলের সংগঠনের রাশ আয়ত্তে আনতে ২ সাংসদ ও বিধায়কদের নিয়ে কোর কমিটি গড়ে তোলা হয়েছে। তাঁরাই এখন জেলার সংগঠন সামলাবেন। তৃণমূল জেলা সভাপতির অনুপস্থিতিতে এবার বিরোধীরা প্ররোচনা, উস্কানি দিতে পারে বলে আশঙ্কা। যার জেরে অশান্ত হতে পারে বীরভূম।









