নজরবন্দি ব্যুরোঃ দেশের মধ্যে মহিলাদের জন্য সবথেকে নিরাপদ শহর হল কলকাতা। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর প্রকাশিত ২০২১ সালের রিপোর্ট বলছে, মহিলাদের জন্য সর্বাধিক সুরক্ষিত শহরগুলির মধ্যে অন্যতম কলকাতা। আর অন্যদিকে সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতা শহরের মধ্যে আছে ভারতের রাজধানী দিল্লি।
আরও পড়ুনঃ এরকম লোক আত্মকেন্দ্রিক, জওহর সরকারকে আক্রমণে সৌগত


গুরুতর অপরাধের ক্ষেত্রে কলকাতার অপরাধের হার ৯২.৬। সেখানে দিল্লিতে অপরাধের হার ১৭৭১.৭। কলকাতার থেকে ১৯ গুণেরও বেশি। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই ফের একবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করলেন অভিষেক। টুইটারে অভিষেক লিখেছেন,

‘অমিত শাহকে এখন জোড়া কাজ করতে হবে। সবার প্রথমে নিজের ছেলেকে জাতীয়তাবাদ শেখাতে হবে। তারপর নিজের মন্ত্রকের পুলিশকে সামলাতে হবে। দিল্লির অপরাধের মাত্রা দেখে অবাক হয়ে যাচ্ছি। ইডিকে পুতুলের মতো নাচানো বন্ধ করুন। বাংলার মডেল থেকে শিক্ষা নিন।’



উল্লেখ্য আজই মমতার গত দিনের আশঙ্কা সত্যি করে ফের কয়লা কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল সিবিআই। আগামী শুক্রবার সকাল ১১টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে।

কুছ পরোয়া নেহি, ED-র তলবের মাঝেই ফের অমিত শা কে কটাক্ষ অভিষেকের
দিল্লি থেকে আসা ইডি কর্তারা অভিষেককে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে। তবে সে সবে খুব একটা গুরুত্ব না দিয়ে সরাসরি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।







