নজরবন্দি ব্যুরোঃ চোখে সফর অস্ত্রোপচার করে আমেরিকা থেকে ফিরছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমেরিকার জন্স হপকিন্স হাসপাতালে সম্প্রতি অভিষেকের বাঁ চোখে অস্ত্রোপচার হয়েছিল। এখন তিনি ভাল আছেন বলে জানা গেছে। সম্ভবত কালীপুজোর আগেই তিনি আমেরিকা থেকে ফিরছেন।
আরও পড়ুনঃ চোর পুলিশ হাত মিলিয়ে আন্দোলন ভাঙে, চাকরি প্রার্থীদের সমর্থনে গর্জে উঠলেন কমলেশ্বর
আগামী সোমবার অর্থাৎ কালীপুজোর রাতে কালীঘাটে দেখা যেতে পারে অভিষেককে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বেশ কিছুদিন চোখের বিশেষ খেয়াল রাখতে হবে অভিষেককে। বাঁ চোখে ধুলো এবং তাপ যাতে না লাগে, সেদিকে রাখতে হবে নজর।

গত ১২ অক্টোবর পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে অভিষেকের চিকিৎসা করেন অস্ত্রোপচার করেন জন্স হপকিন্স হাসপাতালের দুই অভিজ্ঞ শল্য চিকিৎসক। ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে এক দলীয় কর্মিসভা থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন অভিষেক।

সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি দুধের গাড়িতে আচমকা ধাক্কা মেরে উল্টে যায় তৃণমূল সাংসদের গাড়ি। দুমড়ে যাওয়া গাড়ি থেকে অচৈতন্য অবস্থায় অভিষেককে উদ্ধার করা হয়েছিল।

চোখে সফর অস্ত্রোপচার করে আমেরিকা থেকে ফিরছেন অভিষেক
সেই দুর্ঘটনাতে সাংসদের বাঁ চোখের নীচে ‘অরবিটাল বোন’ ভেঙে যায়। এর আগে কয়েক বার অভিষেকের ওই চোখে অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসা হয়েছে সিঙ্গাপুর এবং হায়দরাবাদেও। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি।



