মমতার দিল্লি মঞ্চ সাজাবেন অভিষেক, ‘২৪ এর লক্ষ্যে শুরু মোদি বনাম দিদির লড়াই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মমতার দিল্লি মঞ্চ সাজাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস কর্মসূচি শেষ করে, ২২ তারিখ দিল্লিতে পৌঁছে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর ৩ দিন আগেই রাজধানীতে পৌঁছে যাবেন ডায়মন্ড হারবারের সাংসদ। ২৫-৩০ দিল্লিতেই থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ উচ্চ-প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ, ‘শুক্রবার’ বিজ্ঞপ্তি দেবে কমিশন।

মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের আগেই জমি তৈরি করছেন PK। বৈঠক করছেন রাহুল থেকে পাওয়ার সকলের সঙ্গে। মূলত ২০১৪ লোকসভা নির্বাচনে মোদির বিরুদ্ধে দিদি কে প্রজেক্ট করার প্রস্তুতি চলছে। তৃতীয় বারের জয় মমতাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। গোটা কেন্দ্রীয় শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের পুরানো কুর্শিতেই ফিরে গিয়েছেন তিনি। তার পর এখনো পা দেননি দেশের রাজধানীতে। এর মধ্যেই ২৪ এর যুদ্ধে বিরোধী দলের মুখ হিসেবে উঠে আসছে তাঁর নাম।

মমতার দিল্লি মঞ্চ সাজাবেন অভিষেক, ‘২৪ এর লক্ষ্যে শুরু মোদি বনাম দিদির লড়াই।

কেন দিল্লি যাচ্ছেন, কারণ কী, কী কী পরিকল্পনা এসবের মাঝেই কানাঘুষো ছিলোই দিল্লি গিয়ে কি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে বাংলার মুখ্যমন্ত্রীর। নাকি পাশ কাটিয়ে রাজ্যে ফিরে আসবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। সেই জল্পনার অবসান ঘটিয়েছেন খোদ মমতাই। আজ নবান্ন সভাঘরের বৈঠক থেকে দলনেত্রী জানিয়েছেন, ইচ্ছে আছে, দিল্লি গিয়ে সময় পেলে সাক্ষাৎ করবেন দেশের প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির সঙ্গে। সূত্রের খবর, সোনিয়া গান্ধী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালেরও সঙ্গে দেখা করবেন তিনি।

মমতার দিল্লি মঞ্চ সাজাবেন অভিষেক, '২৪ এর লক্ষ্যে শুরু মোদি বনাম দিদির লড়াই।
মমতার দিল্লি মঞ্চ সাজাবেন অভিষেক, ‘২৪ এর লক্ষ্যে শুরু মোদি বনাম দিদির লড়াই।

এদিকে তৃণমূল সূত্রে খবর, মমতার দিল্লি মঞ্চ সাজাবেন অভিষেক, বৈঠক করবেন একাধিক বিজেপি বিরোধী নেতার সাথেও। উল্লেখ্য। ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের নেপথেমমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও যিনি ছিলেন তাঁর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘অসাধারণ পার্ফরম্যান্স’ বিচার করে সর্বভারতীয় স্তরে তৃণমূল কে প্রতিষ্ঠা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বসার পর এটাই প্রথম দিল্লি সফর অভিষেকের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত