অবশেষে আর জি কর নিয়ে নীরবতা ভাঙলেন অভিষেক, কী বললেন তিনি?

Abhishek Banerjee: প্রতি ঘণ্টায় চারটি এবং প্রতি ১৫ মিনিটে একটি ধর্ষণের ঘটনার রিপোর্ট দায়ের হয়েছে। অথচ এত কিছু সত্ত্বেও এই অপরাধের কোনও দীর্ঘমেয়াদি সমাধান বার করা গেল না।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আর জি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায় গোটা দেশ উত্তাল। এখনো পর্যন্ত এই আন্দোলন চলছে গোটা রাজ্যজুড়ে। এই মুহূর্তে সুপ্রিম কোর্ট এই মামলা দেখভাল করছে। আর এই ঘটনা নিয়ে কিছুটা হলেও বিপাকে পড়েছে রাজ্যের তৃণমূল সরকার। আর জি করের ঘটনা নিয়ে ধর্ষককে এনকাউন্টার করা উচিত বলে প্রথমেই মত প্রকাশ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই ঘটনার পর অনেকদিন কেটে গিয়েছে। তদন্ত করছে সিবিআই। তবে এখনো পর্যন্ত সি বি আই এর এই তদন্তে বিশেষ কিছু উঠে আসেনি বলেই জানা গিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ১৪ ই আগস্ট হামলা হয় আরজি করে। নষ্ট করা হয় কোটি টাকার সম্পত্তি। সেই রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়ে ছিলেন সহ্যের সীমা পার করে গিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলমত নির্বিশেষে দোষীদের এরেস্ট করে শাস্তি দিতে হবে।

তারপর থেকে কিছুটা হলেও এই ঘটনা নিয়ে পিছনের সারিতে ছিলেন অভিষেক। যা নিয়ে দলের অন্দরেই কথা উঠেছিল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছিলেন আর জি করের ঘটনা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে প্রথম শারিতেএসে কথা বলতে হবে। কিন্তু তারপরেও তৃণমূলের সাধারণ সম্পাদক কে এই নিয়ে কথা বলতে দেখা যায়নি।

তারপরেই অনেকেই মনে করেছিলেন যে এই ঘটনা নিয়ে সরকারের উপরে কিছুটা হলেও ক্ষুব্ধ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। কিন্তু অবশেষে আজ সেই নীরবতা ভেঙে প্রকাশ্যে এলেন অভিষেক। তিনি দাবি করলেন, “আমাদের এমন কড়া আইন আনতে হবে যাতে ৫০ দিনের মধ্যে গোটা বিচার প্রক্রিয়া নিষ্পত্তি হয়। এবং দোষীরা শাস্তি পায় “।

তিনি তাঁর এক্স হান্ডেলে লেখেন,অভিষেক লিখেছেন, ‘‘গত ১০ দিনে আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় যখন গোটা দেশ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে, সুবিচারের দাবি করছে, তখনও দেশ জুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে। ভারতের বিভিন্ন প্রান্তে ৯০০ জনকে ধর্ষণ করা হয়েছে। প্রতিদিন ৯০টি ধর্ষণের ঘটনার রিপোর্ট লেখানো হয়েছে। অর্থাৎ প্রতি ঘণ্টায় চারটি এবং প্রতি ১৫ মিনিটে একটি ধর্ষণের ঘটনার রিপোর্ট দায়ের হয়েছে। অথচ এত কিছু সত্ত্বেও এই অপরাধের কোনও দীর্ঘমেয়াদি সমাধান বার করা গেল না।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত