নজরবন্দি ব্যুরোঃ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার জন্য বিরোধী শিবিরের বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে নাম প্রস্তাব করা হলেও রাষ্ট্রপতি নির্বাচনে লড়তে রাজি নন শরদ পাওয়ার। মঙ্গলবার বিরোধী শিবিরের বৈঠক ডেকে চুড়ান্ত নাম ঘোষণার দায়িত্ব বর্তেছে এনসিপি প্রধানের ওপরেই। কিন্তু মঙ্গলবারের বৈঠকে উপস্থিত থাকবেন না তৃণমূল সুপ্রিমো। পরিবর্তে উপস্থিত থাকবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনটাই তৃণমূল সূত্রে খবর। জাতীয় রাজনীতিতে বাড়ছে গুরুত্ব অভিষেকের বলছে রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ DON 3: ফের এক সঙ্গে অমিতাভ-শাহরুখ? ‘ডন ৩’ নিয়ে জল্পনা তুঙ্গে বলিউডে


উল্লেখ্য, ২৪ এর নির্বাচনের আগে রাষ্ট্রপতি নির্বাচন বিরোধীদের কাছে একজোট হওয়ার জন্য লিটমাস টেস্ট। অতি সহজে শাসক শিবিরকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়ে জয়লাভ করতে দিতে নারাজ বিরোধী শিবির। তাই বিরোধীদের পক্ষ থেকে এবার একজন প্রার্থীকে মনোনীত করার পরিকল্পনা করা হয়েছে। সেকারণেই দিল্লিতে বৈঠক ডাকা হয়েছিল।

সেদিনের বৈঠকে উপস্থিত ছিল ১৭ টি বিজেপি বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমন্ত্রণ জানানোর পরেও উপস্থিত হয়নি আম আদমি পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, তেলেঙ্গানা রাষ্ট্রীয় কংগ্রেস, শিরোমণি আকালি দল এবং বিজু জনতা দল। সেদিনের বৈঠকে কোনও চুড়ান্ত নাম ঘোষণা না করা হলেও প্রথমে এনসিপি প্রধান শরদ পাওয়ারের নাম প্রস্তাব করা হয়েছিল। সমস্ত দলের সম্মতি থাকলেও রাজি ছিলেন না শরদ পাওয়ার।
তাই বিকল্প হিসাবে ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ এবং অপরজন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীদের নাম আনা হয়েছিল। এবার সরে দাঁড়ালেন ফারুক আবদুল্লাহ। তবে বিরোধীদের হয়ে রাষ্ট্রপতি পদের জন্য লড়বেন গান্ধী পরিবারের সদস্য? প্রশ্ন রাজনৈতিক মহলে।



অন্যদিকে, গতকাল শরদ পাওয়ারের তরফে ইমেইল করে সমস্ত দলের কাছে পাঠানো হয়েছে। কিন্তু চিঠিতে উল্লেখ নেই গতবারের মমতার ডাকা বৈঠকে ডাকা বিষয়বস্তু। তাতে খুশি নন তৃণমূল সুপ্রিমো। তৃণমূলের তরফে সেই বৈঠকে যোগ দেবেন অভিষেক। এমনিতেও ১৫ তারিখে বিরোধী দলের বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক। তাই তিনি এবার সক্রিয় ভূমিকা পালন করবেন।
জাতীয় রাজনীতিতে বাড়ছে গুরুত্ব, চুড়ান্ত বৈঠকে থাকবেন অভিষেক

আগামীকাল ত্রিপুরার উপনির্বাচনের প্রচারে উপস্থিত থাকার কথা অভিষেকের। সাংবাদিক বৈঠকের পাশাপাশি জনসভা করবেন তিনি। ত্রিপুরা থেকে বিরোধীদের বৈঠকে যোগ দিতে দিল্লি উড়ে যাবেন তিনি। এমনটাই তৃণমূল সূত্রে খবর।







