DON 3: ফের এক সঙ্গে অমিতাভ-শাহরুখ? ‘ডন ৩’ নিয়ে জল্পনা তুঙ্গে বলিউডে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবার পর্দায় এক সঙ্গে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান? তাও আবার কি না ‘ডন’-এর সিকুয়েলে! শনিবার রাতে বিগ বি-র পোস্ট ঘিরে তুঙ্গে জল্পনা। কেউ কেউ একে একে দুই করে ধরেই নিয়েছেন, ফারহান আখতারের আগামী ছবি আদতে ‘ডন থ্রি’।

আরও পড়ুনঃ কবে আসছে বায়োপিক? জানালেন খোদ দাদা

এ বিষয়ে নাকি প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গেও কথা বলেছেন ‘ডন’ এবং ‘ডন ২’-র পরিচালক। শনিবার নেটমাধ্যমে একটি ছবি পোস্ট করেন অমিতাভ। তাতে দেখা যাচ্ছে, তাঁর অভিনীত ‘ডন’ সিনেমার পোস্টারে সই করছেন তিনি।

ফের এক সঙ্গে অমিতাভ-শাহরুখ? 'ডন ৩' নিয়ে জল্পনা তুঙ্গে বলিউডে

পাশে বসে তাঁর দিকে তাকিয়ে আছেন আর এক ‘ডন’ শাহরুখ। ছবির ক্যাপশনে মেগাস্টার লিখেছেন, ‘একই শিরায় অবিরত প্রবহমান… ডন।’ এই পোস্ট থেকেই গুঞ্জন ছড়িয়েছে ‘ডন থ্রি’ নিয়ে।

14 10

ফের এক সঙ্গে অমিতাভ-শাহরুখ? ‘ডন ৩’ নিয়ে জল্পনা তুঙ্গে বলিউডে

13 13

অমিতাভ অভিনীত ‘ডন’ মুক্তি পায় ১৯৭৮ সালে। ওই ছবির রিমেক হয় ২০০৬ সালে। ‘ডন ২’ ছবিটি রিলিজ হয় ২০১১ সালে। এ বার ‘তৃতীয়’ ‘ডন’ ছবির অপেক্ষায় দর্শকদের মনে প্রত্যাশার পারদ চড়ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন