Abhishek Banerjee: আশঙ্কা করেছিলেন মুখ্যমন্ত্রী, কয়লাকাণ্ডে অভিষেককে তলব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল আশঙ্কা করেছিলেন মুখ্যমন্ত্রী। ফের কয়লা কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল সিবিআই। আগামী শুক্রবার সকাল ১১টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। দিল্লি থেকে আসা ইডি কর্তারা অভিষেককে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ Ranveer Singh: নগ্ন ফটোশ্যুটের বিতর্কে নয়া মোড়, পুলিশের কাছে নিজের বয়ান রেকর্ড করলেন রণবীরের

গতকাল মেয়ো রোডে তৃণমূলের ছাত্র পরিষদের সমাবেশ ছিল। সেখানে বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি বলেন, অভিষেক এত ভালো বক্তৃতা দিয়েছে। কাল ওকে না নোটিশ দেয়। ওকে তো আগেই নোটিশ ধরিয়েছে। ওর বউকেও ধরিয়েছে। এবার ওর বাচ্চাটাকেও না নোটিশ ধরায়। একইসঙ্গে তিনি বলেন, এবার ডাকলে বাচ্চাকেও নিয়ে যাস। বাচ্চাকে চিনে রাখুক ওরা। দেখুক ও কত স্ট্রং।

আশঙ্কা করেছিলেন মুখ্যমন্ত্রী, অভিষেককে নোটিশ ইডির
আশঙ্কা করেছিলেন মুখ্যমন্ত্রী, অভিষেককে নোটিশ ইডির

একই ইঙ্গিত মিলেছিল অভিষেকের বক্তব্যতেও। তিনি বলেন, ২১ জুলাই আমাদের সমাবেশ হল। ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডিকে পাঠিয়ে দেওয়া হল। ২২ জুলাই কেন? কেন ২৩ জুলাই নয়। কেন ২৪ জুলাই নয়? সোমবারের সভামঞ্চ থেকে তাঁরও আশঙ্কা ছিল কিছু একটা ঘটবে। সেটাই হল।

আশঙ্কা করেছিলেন মুখ্যমন্ত্রী, অভিষেককে নোটিশ ইডির

আশঙ্কা করেছিলেন মুখ্যমন্ত্রী, অভিষেককে নোটিশ ইডির
আশঙ্কা করেছিলেন মুখ্যমন্ত্রী, অভিষেককে নোটিশ ইডির

এর আগে কয়লা পাচার কাণ্ডে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। পরে দিল্লিতে ইডির সদর দফতরে উপস্থিত হয়েছেন তিনি। পরে আদালতের দ্বারস্থ হয়ে অভিষেক বলেন, তাঁর পক্ষে বারবার দিল্লিতে এসে হাজিরা দেওয়া সম্ভব নয়। তবে কলকাতার অফিসে তলব করলে তিনি উপস্থিত হতে পারবেন। দীর্ঘ টানাপোড়েনের পর এবার তাঁকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত