নজরবন্দি ব্যুরো: সম্প্রতি এক ম্যাগাজিনের জন্য নগ্ন হয়ে ফটোশ্যুট করেছিলেন রণবীর সিংহ। সেই ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায় তা। এরপর তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয় এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে। যেখানে দাবি করা হয় যে তাঁর ছবি মহিলাদের ভাবাবেগে আঘাত করে। তাই নগ্ন ফটোশুট বিতর্কে বলিউড অভিনেতাকে সমন পাঠিয়েছিল মুম্বই পুলিশ।
আরও পড়ুন: বলিঊডে ফের বয়কটের ডাক, এবার আলিয়া-রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’


আগস্টের ৩০ তারিখ অবধি রণবীরকে সময় দিয়েছিল চেম্বুর থানা। সেই প্রেক্ষিতেই ২৯ আগস্ট, সোমবার মুম্বই পুলিশে হাজিরা দেন অভিনেতা। পুলিশ সূত্রে খবর, সকাল ৭টার সময়ে তদন্তকারী অফিসারের কাছে আসেন রণবীর সিং। এরপর সকাল ৯.৩০টায় অভিনেতার বয়ান রেকর্ড করা হয়। পুলিশের প্রশ্নের ভিত্তিতে রণবীর হাতে লেখা বিবৃতি জমা দেন।

নগ্ন ফটোশ্যুটের বিতর্কে নয়া মোড়, পুলিশের কাছে নিজের বয়ান রেকর্ড করলেন রণবীরের

উল্লেখ্য, আন্তর্জাতিক পেপার ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করায় রণবীরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩, ৫০৯ এবং আইটি সেকশনের ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছিল। আগস্ট মাসের গোড়ার দিকে মুম্বই পুলিশের একটা টিম রণবীর সিংয়ের বাড়িতে গিয়ে আইনি নোটিস দিয়ে আসে। সেদিন তিনি বাড়িতে ছিলেন না। অভিনেতার বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছিল, তার ভিত্তিতেই নোটিস পাঠানো হয় রণবীর সিংকে।









