শেষ হয়েছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফা। আগামী ২৫ মে ষষ্ঠ দফায় পুরুলিয়ায় ভোটগ্রহণ। তার আগে শিমূল-পলাশের দেশে জনসভা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনিশের লোকসভায় এই কেন্দ্রটি জেতে বিজেপি। এবারেরো তাঁদের প্রার্থী বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো। অন্যদিকে, তৃণমূলের প্রার্থী শান্তিরাম মাহাতো।
আরও পড়ুন: সাদা কাগজে সন্দেশখালির মহিলাদের সই করিয়ে নেওয়ার অভিযোগ, জেল হেফাজতে বিজেপির মাম্পি


শান্তিরাম মাহাতোর সমর্থনেই পুরুলিয়ায় এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপির বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোকে কটাক্ষ করেন তৃণমূল সেনাপতি। বলেন, “জ্যোতির্ময় সিংহ মাহাতো ভোট চাইতে এলে তাঁকে লক্ষ্মীর ভান্ডার এবং অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে প্রশ্ন করবেন। আমাকে পুরুলিয়ার মায়েরা, দিদিরা, ভাইয়েরা বলেছে, ১০০ দিনের টাকা পাচ্ছি না। জিজ্ঞাসা করেছিলাম তাঁদের, ২০১৯ সালে কাকে ভোট দিয়েছিলেন? ওঁরা বলেছিলেন বিজেপিকে। এটাও বলেন যে, ভুল হয়ে গিয়েছে।”

সঙ্গে অভিষেক আরও বলেন, “আপানারা সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। আগে ৫০০ টাকা ছিল, এখন ১০০০ টাকা করা হয়েছে। পুরুলিয়া থেকে ৬ লক্ষ ৬৩ হাজার ১৭৫ জন মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। ৩ হাজার কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর জ্যোতির্ময় সিংহ মাহাতোকে জিজ্ঞাসা করুন, কত টাকা খরচ করেছে! ভোট চাইতে গেলে বিজেপির কাছে রিপোর্ট কার্ড চাইবেন।”



এমন জবাব দিতে হবে যাতে বিজেপি আগামী ৫০ বছর হাড়ে হাড়ে টের পায়, পুরুলিয়ায় আবেদন অভিষেকের
পাশাপাশি, সন্দেশখালির স্টিং ভিডিও নিয়েও মুখ খোলেন অভিষেক। বলেন, “সন্দেশখালি নিয়ে চেঁচাত বিজেপি। কিন্তু বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল দাবি করেছেন, এটি সাজানো ঘটনা। বাংলার ১০ কোটি মানুষের সম্মান দেশের কাছে নষ্ট করেছে। ২০১৯ সালে বিজেপি জিতেছে, ১০০ দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ।’’








