লোকসভায় নজরে মতুয়া ভোট, আজ নজরুল মঞ্চে জরুরী বৈঠকে অভিষেক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ৪২ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন। ভোটের আগে কোনও কেন্দ্রকেই দুর্বল রাখতে চায় না তারা। এই লক্ষ্যে মঙ্গলবার নজরুল মুঞ্চে জরুরী বৈঠকে বসবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee meeting)

লোকসভায় নজরে মতুয়া ভোট, আজ নজরুল মঞ্চে জরুরী বৈঠকে অভিষেক

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাসবাণী সত্ত্বেও ‘CAA’ কার্যকর হওয়ার একদিন পরেই সুপ্রিম কোর্টে মুসলিমরা

সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে সিএএ (CAA) জারি করা হয়। তারপর থেকেই বাংলার জেলায় জেলায় উচ্ছ্বাস নজরে এসেছে। এই পরিস্থিতিতে একটি ভোট হাতছাড়া করতে চায় না তৃণমূল কংগ্রেস। পাশাপাশি তফসিলি জাতি ও উপজাতিভুক্তদের ভোটের দিকেও নজর রেখেছে শাসক শিবির। মঙ্গলবার নজরুল মঞ্চে বৈঠকে বসতে চলেছেন অভিষেক। আগামী ১৪ মার্চ জলপাইগুড়ি যাচ্ছেন তিনি। সেখানেও একটি বৈঠক হতে পারে বলে খবর।

লোকসভায় নজরে মতুয়া ভোট, আজ নজরুল মঞ্চে জরুরী বৈঠকে অভিষেক
লোকসভায় নজরে মতুয়া ভোট, আজ নজরুল মঞ্চে জরুরী বৈঠকে অভিষেক

তৃণমূলের প্রার্থী তালিকাতেও তফসিলিদেররর প্রাধান্য দেওয়া হয়েছে। ৪২ আসনের মধ্যে ১০ টিতেই তফসিলি জাতিভুক্ত প্রার্থীদের টিকিট দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছেন, মুকুটমণি অধিকারী (রানাঘাট লোকসভা কেন্দ্র), প্রতিমা মণ্ডল (জয়নগর), বাপি হালদার (মথুরাপুর), মিতালী বাগ (আরামবাগ), সুজাতা মণ্ডল (বিষ্ণুপুর), অসিত কুমার মাল (বোলপুর), বিশ্বজিৎ দাস (বনগাঁ), শর্মিলা সরকার (বর্ধমান পূর্ব)। তফসিলি উপজাতিভুক্ত ৩ জন প্রার্থী হলেন, কালীপদ সোরেন (ঝাড়গ্রাম), প্রকাশ চিক বারিক (আলিপুরদুয়ার), গোপাল লামা (দার্জিলিং)। আগামী ১৪ মার্চ জলপাইগুড়ি সফরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে একটি বৈঠক হতে পারে। জানা গিয়েছে, ওই বৈঠকে উত্তরবঙ্গের তফসিলি প্রার্থীরা উপস্থিত থাকবেন। সেই কারণেই আজকের বৈঠকে তাঁরা থাকছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে কী বার্তা দেন সেইদিকেই নজর থাকবে।

লোকসভায় নজরে মতুয়া ভোট, আজ নজরুল মঞ্চে জরুরী বৈঠকে অভিষেক

লোকসভায় নজরে মতুয়া ভোট, আজ নজরুল মঞ্চে জরুরী বৈঠকে অভিষেক

মঙ্গলবার হাবড়ায় সভা করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক সরকারি পরিষেবা প্রদান প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। উত্তর ২৪ পরগনা জেলার নানা প্রান্তের মানুষ উপস্থিত থাকবেন। একইসঙ্গে এই সভাতেও থাকবেন সন্দেশখালির মহিলারা।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত