ফের FIR অভিষেকের বিরুদ্ধে! উস্কানিমূলক মন্তব্যের ভবানীপুর থানায় অভিযোগ দায়ের

উস্কানিমূলক মন্তব্য ও ঘৃণা ছড়ানোর অভিযোগে ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের এফআইআর দায়ের হল। এবার ভবানীপুর থানায় তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য ও ঘৃণা ছড়ানোর অভিযোগ আনলেন এক ব্যক্তি। রাজনৈতিক আবহে এই নতুন অভিযোগ ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।

অভিযোগকারী অর্ণবকান্তি দাস, ভবানীপুর এলাকার বাসিন্দা। তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাজমাধ্যমে করা একটি মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত হানতে পারে এবং ঘৃণা ছড়ানোর পরিবেশ তৈরি করছে।

ভবানীপুর থানায় দায়ের হওয়া অভিযোগপত্রে অর্ণববাবু একটি নির্দিষ্ট পোস্টের উল্লেখ করেছেন। অভিযোগ অনুযায়ী, গত ২ মে নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে অভিষেক লিখেছিলেন, “১০ বার জন্মালেও আপনাদের ‘বাংলা বিরোধী গুজরাটি গ্যাং’ আমার ডায়মন্ড হারবার মডেলের ছিটেফোঁটাও ক্ষতি করতে পারবে না।”

এই মন্তব্যকেই উস্কানিমূলক বলে দাবি করেছেন অভিযোগকারী। তাঁর অভিযোগ, একজন সাংসদ হিসেবে অভিষেক তাঁর রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করেছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ দায়ের হয়েছে। ভোট প্রচারের সময় উস্কানিমূলক মন্তব্য এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় মামলা হয়েছিল।

সেই মামলায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং জনপ্রতিনিধিত্ব আইনের একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ দায়ের করেছিলেন সমাজকর্মী রাজীব সরকার।

অন্যদিকে, সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায় অভিযোগ করেন, একটি বিশেষ সম্প্রদায় সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যখন ক্রমশ উত্তপ্ত, তখন শাসকদলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক এফআইআর নতুন করে রাজনৈতিক চাপ বাড়াচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

আরও খবর