লোকসভায় তৃণমূলের নজরে ঘাটাল, রবিবাসরীয় দুপুরে তারকা প্রার্থী দেবের সমর্থনে রোড শো অভিষেকের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার ৪২ টি আসনের মধ্যে যে আসনগুলির দিকে নজর থাকবে তার মধ্যে অন্যতম পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের তৃতীয়বার ভোটে দাঁড়ানো নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। দলের নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর অবশেষে সিদ্ধান্ত বদল করে প্রার্থী হয়েছেন তিনি। রবিবার দেবের হয়ে ঘাটালে রোড শো করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee-Dev)। উত্তরবঙ্গ সফরের পর অভিষেকের ঘাটালের কর্মসূচি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 

আরও পড়ুন: বিজেপির ঘুষের বিনিময়েই ভূপতিনগরে NIA হানা, প্রমাণ সহ সরব তৃণমূল

লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে নাম ঘোষণা হতেই প্রচারে নেমে পড়েন অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। একটানা প্রচার করছেন তিনি। সারছেন জনসংযোগ। রবিবার ঘাটালে যান তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দেবের সমর্থনে রোড শো করেন তিনি। একই ফ্রেমে দেখা যায় অভিষেক ও দেবকে। বহু তৃণমূল কর্মীদের সমাবেশ হয়। এদিন দুপুর ৩ টে থেকে রোড শো শুরু হওয়ার কথা ছিল তবে মিনিট পাঁচেক আগে থেকেই তা শুরু হয়ে যায়। ঘাটালের অরবিন্দ স্টেডিয়াম থেকে শুরু হওয়া রোড শো দু কিলোমিটার রাস্তা অতিক্রম করে বিবেকানন্দ মোড়ে শেষ হবে। এদিন জনসভাও করবেন অভিষেক।

লোকসভায় তৃণমূলের নজরে ঘাটাল, রবিবাসরীয় দুপুরে তারকা প্রার্থী দেবের সমর্থনে রোড শো অভিষেকের

আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ভোটগ্রহণ রয়েছে ঘাটালে। এপ্রিলের শুরুতেই সেখানে প্রচারে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টিকে বেশ গুরুত্ব সহকারে দেখছে রাজনৈতিক মহলের একাংশ। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিগত কিছু সময়ের মধ্যেই এখানে বিজেপির প্রভাব অনেকটা বেড়েছে। সেই কারণেই লক্ষ্য বেঁধে নিয়েছে শাসক দল। তাই লোকসভা নির্বাচনে তৃণমূলের নেতৃত্ব যে কয়েকটি কেন্দ্রকে পাখির চোখ করেছে তার মধ্যে অন্যতম ঘাটাল।

লোকসভায় তৃণমূলের নজরে ঘাটাল, রবিবাসরীয় দুপুরে তারকা প্রার্থী দেবের সমর্থনে রোড শো অভিষেকের

২০১৪ সালে প্রথমবার ঘাটাল থেকে তৃণমূলের টিকিটে নির্বাচনে দাঁড়ান অভিনেতা দেব। বিপুল ভোটে জয় পেয়ে সাংসদ নির্বাচিত হন। ২০১৯ সালে ১ লক্ষের বেশি ভোটে জয় পেয়েছিলেন দেব। ২০২৪-এ ঘাটাল থেকে হ্যাট্রিক করার লড়াইয়ে মাঠে নেমে পড়েছেন তৃণমূলের তারকা প্রার্থী। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে হিরণ চট্টোপাধ্যায়কে (Hiran Chatterjee)। এবারে তৃণমূলের ‘ব্রহ্মাস্ত্র’ ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan)

লোকসভায় তৃণমূলের নজরে ঘাটাল, রবিবাসরীয় দুপুরে তারকা প্রার্থী দেবের সমর্থনে রোড শো অভিষেকের

লোকসভায় তৃণমূলের নজরে ঘাটাল, রবিবাসরীয় দুপুরে তারকা প্রার্থী দেবের সমর্থনে রোড শো অভিষেকের

ঘাটালের সাংসদ হিসেবে প্রথম দিন সংসদে দাঁড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছিলেন দেব। দশ বছর পর ‘শেষ দিনে’ সেই একই কথা বলেন। তাঁর অভিযোগ ছিল, বারবার বলার পরও কেন্দ্র কর্ণপাত করছে না। তাঁর রাজনীতি ছেড়ে দেওয়ার জল্পনা যখন তুঙ্গে সেই সময়েই দফায় দফায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের সঙ্গে বৈঠক হয় দেবের। এরপরই তারকা সাংসদ বলেন, ‘আমি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না।’ এরপরই আরামবাগের সভা থেকে দেবের উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেবে রাজ্য সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর