সাময়িকভাবে হলেও কৃষি আইন প্রত্যাহার করা উচিত কেন্দ্রের,দাবি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সাময়িকভাবে হলেও কৃষি আইন প্রত্যাহার করা উচিত কেন্দ্রের। কৃষি আইনকে নিয়ে ফের কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি করোনাকালে দেশের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সময় কৃষি আইন লাগু করা একেবারেই বুদ্ধিমানের পরিচয় নয়। ফলে অনেকেই এইসময় নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই সরকারের উচিত এই মুহূর্তে এই আইন প্রত্যাহার করে নেওয়া৷

আরও পড়ুনঃ জীবন যুদ্ধ জয় করে আগামী কালই বাড়ি ফিরবেন সুস্থ বুদ্ধ বাবু।

এই কৃষি আইন সম্পর্কে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ”আমি বলব এই মহামারীর আবহে এই আইন কার্যকর করাটা বুদ্ধিমানের কাজ নয়। অর্থনীতিতে মন্দা চলছে। অনেক কৃষকই বুঝতে পারছেন না, এরপর ফসলের দাম কেমন হবে। মনে হচ্ছে যেন অর্থনীতি অবাধ পতনের মুখে। এই বৃহত্তর অর্থনৈতিক বিষয়গুলি মানুষকে আরও নিরাপত্তাহীন করে তুলছে।”

অভিজিৎবাবু মনে করছেন,তাঁর মতে,”এই মুহূর্তে সরকারের উপর থেকে মানুষের আস্থা নেই। সরকার তো যা করছে, আমাদের ভালোর জন্যই করছে। কিন্তু মানুষ সেটা ভাবতে পারছে না। আর সেটার কারণও আছে।” তবে এই মুহূর্তে সরকারের কি করণীয়? সেই প্রসঙ্গে তিনি বলেন, ”মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। উৎপাদন এবং চাহিদার মধ্যে ফারাক এখন বিস্তর। এখন সরকারের উচিত কৃষকদের বলা, যে আপনাদের কথা আমরা শুনলাম।

সাময়িকভাবে হলেও কৃষি আইন প্রত্যাহার করা উচিত কেন্দ্রের। আপনাদের সঙ্গে আমরা একমত নই। তবে, আপনাদের কথাকে গুরুত্ব দিয়ে যতদিন না সংসদে এই আইন নিয়ে আলোচনা হচ্ছে, ততদিন এটাকে প্রত্যাহার করা হল।” অন্যদিকে নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির সীমানায় চলছে আন্দোলন। আর তারই মধ্যে আজ অনশনের ডাক দিয়েছেন, কৃষকেরা। ফলে আবারও সরকারের উপর চাপ বাড়িয়ে কৃষকদের সমর্থনে অনশনের হুমকি আন্না হাজারে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত