জীবন যুদ্ধ জয় করে আগামী কালই বাড়ি ফিরবেন সুস্থ বুদ্ধ বাবু।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  ভালোই রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাই মঙ্গলবার হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন চিকিত্‍সকেরা। তবে তাঁকে ছাড়ার আগে আরও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে চান চিকিত্‍‌সকরা।

আরও পড়ুনঃ ‘২১ নির্বাচনে বিজেপি-র মুখ! শুভেন্দু-র জন্য বুলেটপ্রুফ গাড়ি, কেন্দ্রীয় নিরাপত্তা!

রাইলস টিউব লাগানো থাকলেও রবিবার তিনি লাল চা খান,পাশাপাশি দুপুরে গলা খিচুড়ির পর রাতে খান স্যুপ। সোমবার  হাসপাতাল  থেকে জানানো হয়েছে এদিনই তাঁর ক্যাথিটার ও ধমনীর চ্যানেল খুলে দেওয়া হয়েছে।

তবে এখন ৩০ শতাংশ নন ইনভেসিভ ভেন্টিলেটরে রয়েছেন তিনি। উডল্যান্ডস হাসপাতালের চিকিত্‍সক কৌশিক চক্রবর্তী বলেন, আগামীকাল তাঁকে ছুটি দেওয়া হবে। শরীরের সমস্ত প্যারামিটার ঠিক আছে।

হাসপাতাল সূত্রে খবর, এখন প্রাক্তন মুখ্যমন্ত্রীর আচ্ছন্ন ভাব নেই। তিনি ভাল ভাবেই কথা বলতেও পারছেন। ইতিমধ্যেই ৫ দিনের অ্যান্টিবায়োটিক কোর্সও শেষ হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন