নজরবন্দি ব্যুরোঃ ‘২১ নির্বাচনে বিজেপি-র মুখ! শুভেন্দু অধিকারীর জন্য বরাদ্দ হল বুলেটপ্রুফ গাড়ি, কেন্দ্রীয় নিরাপত্তা! কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর শুভেন্দু অধিকারীর জন্যে Y+ সেকিওরিটির ব্যাবস্থা করা হয়েছে। সাথে দেওয়া হচ্ছে বুলেটপ্রুফ গাড়ি। উল্লেখ্য বিষয় হল, রাজ্যের তিনটি দফতরের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু এর আগে ‘জেড প্লাস’ ক্যাটিগরির নিরাপত্তা পেতেন রাজ্যের তরফে। কিন্তু কিছুদিন আগে সেই নিরাপত্তা ছেড়ে দেন তিনি।
আরও পড়ুনঃ নজরবন্দি-র খবরে শিলমোহর, ৪ জানুয়ারি থেকেই ভেরিফিকেশন শুরু আপারে!
কার্যত তৃনমূলের সাথে সমস্ত রকম সম্পর্ক চুকিয়ে দেওয়া শুভেন্দু যদিও এখনও খাতায় কলমে নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক। কিন্তু বিজেপি সূত্রে খবর আগামী বিধানসভা নির্বাচনে দিদির বদলা দাদা অর্থাৎ মমতা বন্দোপাধ্যায়ের পাল্টা শুভেন্দু অধিকারী কে মাঠে নামাতে তৎপর বিজেপি। সূত্র জানাচ্ছে ১৭ জন তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীর সাথে তৃণমূল ছাড়তে চলেছেন।
‘২১ নির্বাচনে বিজেপি-র মুখ! কিন্তু শুভেন্দু এখনও আনুষ্ঠানিক ভাবে তৃণমূল ছাড়ছেন না কেন? সূত্র জানাচ্ছে, প্রাথমিক ভাবে শুভেন্দু তাম্রলিপ্ত কংগ্রেস নামের একটি দল গঠন করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু পরে অনুগামী একাধিক বিধায়ক বেঁকে বসেন। তাই নতুন কোন না নিয়ে খোঁজ চলছে। অন্যদিকে ১৭ বিধায়কের কমপক্ষে ১২ জন তৃণমূল ছাড়তে রাজি থাকলেও সরাসরি বিজেপিতে যোগ দিতে নারাজ! এই পরিস্থিতিতেই সময় নিচ্ছেন শুভেন্দু। তবে দল গঠন করে এনডিএ জোটে হোক বা সরাসরি বিজেপি, তৃণমূলে যে শুভেন্দু বাবু থাকছেন না তা নিশ্চিত।
এদিকে আজই জানা গিয়েছে কৈলাশ বিজয়বর্গীয়র মত শুভেন্দু অধিকারীর জন্যেও বুলেটপ্রুফ গাড়ির ব্যাবস্থা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। সাথে Y+ কেন্দ্রিয় নিরাপত্তা। তবে, সূত্র জানাচ্ছে দাবি ছিল Z+ নিরাপত্তার। সেক্ষেত্রে পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে Z+ ক্যাটেগরিতেও আনা হতে পারে শুভেন্দু অধিকারিকে। যদিও শুভেন্দু অধিকারীর অনুগামী সূত্রে এই খবর অস্বীকার করা হয়েছে। এদিকে সূত্র জানাচ্ছে রাজ্যের নিরাপত্তা আনুষ্ঠানিক ভাবে ছাড়ার সঙ্গে সঙ্গেই শুভেন্দুকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে। সম্ভবত দিনটা হল আগামী মঙ্গলবার!



