Haridevpur Murder: হরিদেবপুরের ঘটনায় নয়া মোড়! অভিযুক্তের বয়ানে স্তম্ভিত পুলিশ কর্তারাও

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নয়া মোড় এল হরিদেবপুরের ঘটনায়! মা ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে নাবালিকা মেয়েকে খুনের পরিকল্পনার অভিযোগ উঠেছিল! আর সেই অভিযোগের ভিত্তিতেই নাবালিকার মা ও তাঁর প্রেমিককে গ্রেফতারও করে পুলিশ। কিন্তু অভিযুক্তদের গ্রেফতারের পরেও কোন ভাবেই এই ঘটনার ধোঁয়াশা কাটছিল না।

আরও পড়ুন: RamNabami: হাইকোর্টের নির্দেশের পর তৎপর! রাজ্য পুলিশের কাছে নথি চাইল NIA

এরপরে তদন্ত শুরু করে পুলিশ। আর তদন্তের শুরুতেই উঠে আসে এমন তথ্য, যা শিউরে ওঠার মতো। জানা যায়, মায়ের এমন উৎশৃঙ্খল জীবনযাত্রায় অতিষ্ঠ হয়ে তাঁর নাবালিকা মেয়েই তাঁকে ফাঁসানোর ছক কষেছিল। আর এই তথ্য প্রকাশ্যে আসতেই স্তম্ভিত পুলিশ কর্তারাও!

হরিদেবপুরের ঘটনায় নয়া মোড়, বড় বয়ান নাবালিকার মায়ের

সূত্রের খবর, ওই নাবালিকার অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাঁর মায়ের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছিল। আর সেই মামলায় আজ বুধবার তাঁকে বুধবার আলিপুর আদালতে পেশ করা হয়। আদালতে নিয়ে যাওয়ার পথে ওই অভিযুক্ত মহিলা বিস্ফোরক দাবি করেন ওই মহিলা। ওই মহিলার দাবি, তাঁর স্বামীর মেয়েকে দিয়ে এই চক্রান্ত করিয়েছে।”

হরিদেবপুরের ঘটনায় নয়া মোড়, বড় বয়ান নাবালিকার মায়ের

হরিদেবপুরের ঘটনায় নয়া মোড়, বড় বয়ান নাবালিকার মায়ের

এদিন ওই ধৃত মহিলা বলেন, “আমার স্বামী বিগত ৬ বছর ধরে আলাদা থাকেন। আমার স্বামী কুদঘাটে নিজের মা বাবার সঙ্গে থাকেন। আর আমার মেয়ে মাঝে মাঝে তাঁর বাবার সঙ্গে দেখা করতে যায়। আর মেয়ের সুযোগ নিয়ে আমার স্বামীই এই চক্রান্ত করিয়েছে। নিজের মেয়ে এরকম করেছে, আমার খুব খারাপ লাগছে।”

হরিদেবপুরের ঘটনায় নয়া মোড়, বড় বয়ান নাবালিকার মায়ের
হরিদেবপুরের ঘটনায় নয়া মোড়, বড় বয়ান নাবালিকার মায়ের

প্রসঙ্গত, মঙ্গলবার হরিদেবপুরের এক নাবালিকা তার মায়ের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করে। ওই নাবালিকার অভিযোগ ছিল, মা ও তাঁর প্রেমিক মিলে তাকে আগুনে পুড়িয়ে খুনের পরিকল্পনা করেছে। এরপরে হরিদেবপুর থানায় ওই নাবালিকা অভিযোগ দায়ের করে। এরপরে তদন্তের ভিত্তিতে প্রথম অবস্থায় পুলিশ নাবালিকার অভিযোগের ভিত্তিতে নাবালিকার মা এবং তাঁর সঙ্গীকে গ্রেফতার করে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর