৫ বছরের শিশুকে ধর্ষণ করে নৃশংস খুন, অবশেষে দোষীকে ফাঁসির সাজা শোনাল আদালত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ২০১৮ সালের এক ধর্ষণ মামলার অবশেষে নিষ্পত্তি ঘটাল অসম আদালত। আজ থেকে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের মামলায় অপরাধীকে ফাঁসির সাজা শোনাল অসমের একটি আদালত।

আরও পড়ুন : মাদক কাণ্ডে গ্রেফতার হতে পারেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল!

জানা গিয়েছে, সোমবার মামলার শুনানি শেষে দোষী মঙ্গল পাইককে মৃত্যুদণ্ড দেয় বিশ্বনাথ জেলার দায়রা আদালত। ২০১৮ সালে অসমের ডেকরাই চা বাগান এলাকায় একটি পাঁচ বছরে শিশুকে চকোলেটের লোভ দেখিয়ে অপহরণ করে মঙ্গল। তারপর শিশুটিকে ধর্ষণ করে, এরপর যাতে লোক জানাজানি না হয় সেজন্য ওই বাচ্চাটিকে শ্বাসরোধ করে খুন করে সে। এমনকি অপরাধ ঢাকতে একটি পুকুরে মৃতদেহ ফেলে দেয় মঙ্গল।

এরপর প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, শিশুটির দেহ উদ্ধার হওয়ার পর শরীরে অসংখ্য ক্ষতের দেখা মেলে। বাচ্চাটির গোপনাঙ্গেও ছিল গভীর জখম। অপরাধী মঙ্গল শিশুটিরই আত্মীয়। এই ঘটনায় নিহত শিশুর পরিবার মামলা দায়ের করলে দু’বছরের শেষে অবশেষে শাস্তি হয় মঙ্গলের। ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩৭৬ (এ), ৩৬৩, ২০১ ও পকসো আইনের ৬ নম্বর ধারায় ধর্ষণ ও খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করে মঙ্গলকে ফাঁসির সাজা দেন বিচারক।

৫ বছরের শিশুকে ধর্ষণ করে নৃশংস খুন, অবশেষে দোষীকে ফাঁসির সাজা শোনাল আদালত, হত্যাকাণ্ডের শুনানি শেষে বিচারক বলেন, “এই অপরাধ ক্ষমার অযোগ্য। অপরাধী আইনের চোখকে ফাঁকি দিতে পারবে না।” জানা গিয়েছে, ওই শিশুটির পরিবারের হয়ে এই মামলাটি লড়েছেন আইনজীবী জাহ্নবী কলিতা। তাঁর বক্তব্য, জঘন্য অপরাধটি করার পর নানাভাবে আইনের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করেছিল অপরাধী। কিন্তু শেষরক্ষা হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত