এখন পুরভোট চায়না কংগ্রেস, সূর্যকান্তর উলটো সুর অধীরের গলায়!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এখন পুরভোট চায়না কংগ্রেস, বামেদের উলটো সুর শোনা গেল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর গলায়! কদিন আগেই রাজ্যের ১৩৪ টি পুরসভায় দ্রুত ভোট করানোর দাবি জানিয়েছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। কিন্তু ২০১৬ এবং ২০২১ সালের জোট সঙ্গী কংগ্রেসের রাজ্য কমান্ডার অধীর যা বললেন তা একেবারেই উলটো!

আরও পড়ুনঃ মুকুল রায় কে চিঠি দিলেন নরেন্দ্র মোদী, শুরু নতুন জল্পনা #Exclusive

কদিন আগে আলিপুরদুয়ারে ‘কমরেড রঞ্জিত দাশগুপ্ত ভবনে’ এক বৈঠক করেন সিপিআইএম রাজ্য সম্পাদক। বৈঠক শেষে তিনি দ্রুত পুরসভা নির্বাচনের দাবি তোলেন। তিনি বলেন রাজ্যে ১৩৪ টি পুরসভা প্রশাসক দিয়ে চালাতে হচ্ছে। সেখানে নির্বাচন করানোর মুরোদ নেই, মুখ্যমন্ত্রী বিধানপরিষদ গঠন করবেন।

কিন্তু আজ জানা গেল এখন পুরভোট চায়না কংগ্রেস! সিপিআইএমের নিকটতম জোট সঙ্গী কংগ্রেসের প্রদেশ সভাপতি অধীর চৌধুরী এদিন বলেন, ‘‘গত বিধানসভা ভোটে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আবার শুরু হয়েছে নতুন করে। সকলের কাছে অনুরোধ, এ ক্ষেত্রে যেন বিশেষজ্ঞদের পরামর্শ যেন অবশ্যই নেওয়া হয়। কোভিডের তৃতীয় ঢেউ আসতে চলেছে। আমি বলছি না, স্বাস্থ্য বিশেষজ্ঞেরাই তেমন কথা বলছেন। বার বার সর্তক করছেন তাঁরা। ভোটের নামে যেন সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা না হয়।’’

এখন পুরভোট চায়না কংগ্রেস, বামেদের উলটো সুর শোনা গেল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর গলায়!

এদিকে, বামেদের সাথে জোট নিয়ে অধীর বলেন, ‘‘২০১৬ ও ২০২১ সালের বিধানসভা ভোটে সিপিএমের সঙ্গে জোট হয়েছিল। এখন তা নিয়ে আলোচনা না হলেও, সেই জোট এখনও ভাঙেনি।’’

উল্লেখ্য, কদিন আগে জোট প্রসঙ্গে সূর্যকান্ত বলেছিলেন, আর যার সাথেই জোট হোকনা কেন তৃণমূল বা বিজেপির সাথে কোনদিন জোট করা হবেনা। তিনি বলেন, পুরসভা নির্বাচনে জেলা ভিত্তিক জোট গড়ে লড়বে CPIM। বিভিন্ন জেলায় বিভিন্ন দলের শক্তির নিরিখে কার সাথে জোট করে লড়া হবে তা নিশ্চিত করবে বামফ্রন্ট। সূর্যের কথায়, আগামীতে রাজ্যকে পথ দেখাবে শক্তিশালী বামফ্রন্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন