নজরবন্দি ব্যুরোঃ সূত্র ভিডিও ফুটেজ! সারদা মামলায় ইডি দফতরে হাজিরা সুরজিৎ কর পুরকায়স্থের। এবার রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা। নির্বাচনের আগে একে একে শাসক দলের একাধিক নেতা মন্ত্রী থেকে ঘনিষ্ঠ মুহল্কে সারদা মামলায় ডেকে পাঠাচ্ছে ইডি, নির্বাচনের ঠিক প্রাক্কালে পুরনো মামলা ফের তুলে আনার ঘটনায় CBI, ইডির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছে তৃণমূল কংগ্রেস। সারদা মামলায় কুণাল ঘোষ থেকে শুভাপ্রসন্ন, মদন মিত্র থেকে জোড়াসাঁকোর তৃনমূলের প্রার্থী বিবেক গুপ্ত, একে একে তলব করছে তদন্তকারী দল। সেই তালিকায় নাম উঠেছিল রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থের।
তার জেরেই আজ বৃহস্পতিবার ইডির দফতরে গেলেন তিনি। সূত্রের খবর সারদার একাধিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরজিৎ কর পুরকায়স্থ। সেই সব ফুটেজ নিয়ে জিজ্ঞাসাবাদের জবন্যই তলব করা হয়েছে তাসঁকে। রাজুয় পুলিশের অফিসার সারদার অনুষ্ঠানে কী করতেন, লেনদেন ছিলো কিনা টাকা পয়সার সে বিষয়েও জিজ্ঞাসাবাদ কজরা হবে বলেই খবর।
সূত্র ভিডিও ফুটেজ! সারদা মামলায় ইডি দফতরে হাজিরা সুরজিৎ কর পুরকায়স্থের। প্রসঙ্গত গতকালই রাজ্যের নিরাপত্তার উপদেষ্টার পদ থেকে আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে সুরজিৎ কর পুরকায়স্থকে। ২০১৮ সালে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছিল প্রাক্তন ডিজিপি সুরজিৎ কর পুরকায়স্থকে সেই থেকে একটানা এই পদে রয়েছেন তিনি। ভোটের আগে নির্বাচন কমিশনের কাছে তাঁকে সরানোর দাবি তুলেছিল বিজেপি।। গত কাল শিলিগুড়িতে রাজ্যে পরিস্থিতি নিয়ে বৈঠকে বসে কমিশনের ফুলবেঞ্চ। ওই বৈঠকে আইনশৃঙ্খলা নিয়ে খোঁজ খবর নেওয়ার পরই নির্দেশিকা জারি করলেন মুখ্যসচিব। নির্বাচনের আগে কার্যত নিস্ক্রিয় করে দেওয়া হল তাঁর কাজ। আপাতত তিনি নির্বাচন সংক্রান্ত কোনও কাজের সঙ্গে জড়িত থাকতে পারবেন না। এমনকি পদে থাকলেও, ভোটের সময় নিজের ক্ষমতার ব্যবহার করতে পারবেন না। বিস্তারিত নির্দেশিকা জারি করেছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।



