তিহাড়ে ভালো নেই কেজরিওয়াল, ওজন কমেছে সাড়ে ৪ কেজি, কী বলছে জেল কর্তৃপক্ষ?

গত ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি (ED)। রবিবার পর্যন্ত ইডি হেফাজতেই ছিলেন। এরপর আদালত দিল্লির মুখ্যমন্ত্রীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। ইডি হেফাজত শেষ হওয়ার পর বর্তমানে জেলবন্দী তিনি। কিন্তু তিহাড়ে দিন ভালো কাটছে না তাঁর। আম আদমি পার্টির দাবি, গ্রেফতারির পর থেকে এখনও পর্যন্ত সাড়ে চার কেজি ওজন কমেছে। শরীরে সুগারের মাত্রাও ওঠানামা করছে। এনিয়ে কী বলছে জেল কর্তৃপক্ষ?

তিহাড়ে ভালো নেই কেজরিওয়াল, ওজন কমেছে সাড়ে ৪ কেজি, কী বলছে জেল কর্তৃপক্ষ?

আরও পড়ুন: তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই রাজ্যে বৃষ্টি পূর্বাভাস, চৈত্রের দাবদাহ কাটিয়ে স্বস্তি ফিরবে?

সূত্রে খবর, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে আম আদমি পার্টির (Aam Admi Party) তরফে দাবি করা হয়েছে, গ্রেফতারির পর অরবিন্দ কেজরিওয়ালের ওজন কমেছে প্রায় সাড়ে চার কেজি। দিল্লির মুখ্যমন্ত্রীর মধুমেহ রয়েছে। গত কয়েকদিন ধরেই তাঁর শরীরের শর্করার মাত্রা ওঠানামা করছে। জেলে নিয়ে যাওয়ার আগে কেজরিওয়ালের ‘সুগার টেস্ট’ করা হয়। রিপোর্টে জানা যায়, রক্তে শর্করার মাত্রা ৫০-এর নীচে নেমে গিয়েছে। চিকিৎসকের পরামর্শে রক্তে শর্করা নিয়ন্ত্রণে আনতে ওষুধ দেওয়া হয়েছে। স্বামীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুনিতা কেজরিওয়াল।

তিহাড়ে ভালো নেই কেজরিওয়াল, ওজন কমেছে সাড়ে ৪ কেজি, কী বলছে জেল কর্তৃপক্ষ?
তিহাড়ে ভালো নেই কেজরিওয়াল, ওজন কমেছে সাড়ে ৪ কেজি, কী বলছে জেল কর্তৃপক্ষ?

তিহাড় কর্তৃপক্ষ জানিয়েছেন, অরবিন্দ কেজরিওয়াল সুস্থ রয়েছেন। শর্করার মাত্রা পরীক্ষা করার জন্য সেন্সর বসানো হয়েছে। সুগার নিয়ন্ত্রণে রাখতে দেওয়া হয়েছে লজেন্স। পাশাপাশি কেজরিওয়ালের জন্য দু বেলা অর্থাৎ দিনে ও রাতে বাড়ি থেকে খাবার পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। শর্করার মাত্রা স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিয়মিত বাড়ি থেকেই খাবার আসবে।

তিহাড়ে ভালো নেই কেজরিওয়াল, ওজন কমেছে সাড়ে ৪ কেজি, কী বলছে জেল কর্তৃপক্ষ?

তিহাড়ে ভালো নেই কেজরিওয়াল, ওজন কমেছে সাড়ে ৪ কেজি, কী বলছে জেল কর্তৃপক্ষ?

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় (Liquor Policy Scam) নাম জড়ায় দিল্লির মুখ্যমন্ত্রি তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের। তাঁকে একাধিক সমন পাঠায় কেন্দ্রীয় এজেন্সি। তবে টানা ৯ বার তিনি হাজিরা এড়িয়েছেন। গত ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি (ED)। রবিবার পর্যন্ত ইডি হেফাজতেই ছিলেন। এরপর দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। জেলে থাকাকালীন নিজের স্ত্রী ও আইনজীবীর সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন