প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা! বিজেপি প্রার্থী অভিজিতের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল

Abhijit Ganguly: তৃণমূলের দাবি, 'অভিজিৎ গঙ্গোপাধ্যায় মৃত্যু কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এটি গণতন্ত্রের লজ্জা।'

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সরব তৃণমূল। অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন তিনি। এমনকি প্রকাশ্যে তাঁর মৃত্যু কামনা করেছেন বলেও অভিযোগ শাসক দলের। এরপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (BJP Candidate Abhijit Ganguly) প্রার্থীপদ খারিজ করার দাবি নিয়ে কমিশনে যাচ্ছে শাসক দল।

প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা! বিজেপি প্রার্থী অভিজিতের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল

আরও পড়ুন: ভোটের আগেই ‘রক্তাক্ত’ ডায়মন্ড হারবার, তৃণমূল সমর্থককে ‘কুপিয়ে’ গ্রেফতার বিজেপির কর্মী

বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তৃণমূল (TMC)। সেখানে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি সাক্ষাৎকারের ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে বিজেপি প্রার্থীকে বলতে শোনা যায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে।’ এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল। শাসক দল এর সমালোচনা করছে। তাঁদের দাবি, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় মৃত্যু কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এটি গণতন্ত্রের লজ্জা।’ এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়েছে তৃণমূল।

প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা! বিজেপি প্রার্থী অভিজিতের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল
প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা! বিজেপি প্রার্থী অভিজিতের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল

নরেন্দ্র মোদীকে (Narendra Modi) তৃণমূলের বক্তব্য, ‘ভেবে দেখুন, কোন কোন দুর্নীতিগ্রস্ত লোকজনকে পরিবারের সদস্য করেছেন। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার কটাক্ষ, ‘বিজেপির সংস্কৃতি দ্রুত রপ্ত করতে চাইছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।’ শাসক শিবিরের দাবি, তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। পাশাপাশি অভিজিতের প্রার্থী পদ খারিজ করার দাবিও তুলেছে তৃণমূল।

প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা! বিজেপি প্রার্থী অভিজিতের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল

প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা! বিজেপি প্রার্থী অভিজিতের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল

উল্লেখ্য, কয়েকদিন আগেই নিজের নতুন কেন্দ্র বর্ধমান-দুর্গাপুরে প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃপরিচয় নিয়ে বিজেপির প্রাক্তন সভাপতি তথা বিজেপি প্রার্থী প্রশ্ন তুলেছেন বলেছেন অভিযোগ তৃণমূলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন