দ্বিতীয় বারের জন্য বাবা হলেন জিৎ, ঘর আলো করে কে এলো! পুত্র না কন্যাসন্তান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের বিনোদন জগতে সুখবর বাবা হলেন টলিউড অভিনেতা জিৎ। বেশ কিছুদিন আগেই খবর পাওয়া গিয়েছিল যে অভিনেতা জিৎ-এর পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। এবার পুজোর মরশুমেই ঘরে এল পুত্রসন্তান। কন্যা সন্তান জন্মানোর ঠিক ১১ বছরের মাথায় ফের বাবা হয়ে ভীষণ খুশি অভিনেতা। খুশির জোয়ারে ভাসছে অভিনেতার পরিবার সহ অনুরাগী মহল।

আরও পড়ুন: UPI Service: পুজোর আগেই বিঘ্নিত হতে পারে UPI সার্ভিস! কি জানাল ব্যাঙ্ক

অভিনেতা নিজেই নিজের সামাজিক মাধ্যম থেকে এই সুখবর সকলের সাথে ভাগ করে নেন। অভিনেতা পুত্র সন্তানের আসার খবর সকলের সাথে ভাগ করে নিয়ে তাকে আশীর্বাদ দিতে বলেন তার অনুরাগীদের। অনুরাগীরাও একের পর এক শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেয় সমাজ মাধ্যম। বেশ কয়েকদিন আগে জিৎয়ের স্ত্রী মোহনা, বড় মেয়ে এবং জিৎ তিনজনে মিলে একটি ফটোশুটের মাধ্যমে এই সুখবর সকলকে জানিয়েছিলেন। কিন্তু বেশি অপেক্ষা করতে হলো না অনুরাগীদের। আজ ১৬ই অক্টোবরই সেই সুখবর পাওয়া গেল।

দ্বিতীয় বারের জন্য বাবা হলেন জিৎ, ঘর আলো করে কে এলো
দ্বিতীয় বারের জন্য বাবা হলেন জিৎ, ঘর আলো করে কে এলো

২০১১ সালে মোহনা সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন জিৎ। তিনি পেশায় একজন স্কুল শিক্ষিকা। অন্যদিকে জিৎ এই মুহূর্তে চুটিয়ে কাজ করছে। চেঙ্গিস সিনেমায় অভিনয় করে তিনি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তার পরবর্তী ছবি বুমেরাং। শুটিং প্রায় শেষ তবে ছবি মুক্তি পেতে এখনো বেশ কিছুটা সময় লাগবে বলে জানা যাচ্ছে। জিতের হাতে রয়েছে বেশ কিছু কাজ এছাড়া নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে। পেশাগত এবং ব্যক্তিগত দিক তিনি চুটিয়ে সামাল দিচ্ছে।

দ্বিতীয় বারের জন্য বাবা হলেন জিৎ, ঘর আলো করে কে এলো

টলিউডের একের পর এক সুখবর আসার সম্ভাবনা রয়েছে। অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর মা হবার খবর সামনে এসেছে তিনি ও দ্বিতীয়বারের জন্য মা হবার কথা জানিয়েছেন।

দ্বিতীয় বারের জন্য বাবা হলেন জিৎ, ঘর আলো করে কে এলো

দ্বিতীয় বারের জন্য বাবা হলেন জিৎ, ঘর আলো করে কে এলো

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন