নজরবন্দি ব্যুরো: পুজোর আগে UPI সার্ভিস নিয়ে বড় খবর। বিঘ্নিত হতে পারে UPI সার্ভিস! ইতিমধ্যেই ব্যাঙ্ক গুলির পক্ষ থেকে UPI সার্ভিস নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রসঙ্গে কি জানাচ্ছে ব্যাঙ্ক? তাছাড়াও এই পুজোর আগে UPI-এ লেনদেন করতে গিয়ে বিপদে পড়তে পারেন অনেকেই।
আরও পড়ুন: Abhishek Banerjees: নিয়োগ দুর্নীতিতে শোরগোল! ED-র তলবে সিজিও কমপ্লেক্সে হাজির অভিজেকের পিএ
জানা গিয়েছে, পুজোর আগে SBI গ্রাহকদের UPI সার্ভিস নিয়ে বড় বিজ্ঞপ্তি জারি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। বিজ্ঞপ্তি জারি করে ট্যুইট করে SBI জানিয়েছে যে, পুজোর মুখে SBI গ্রাহকদের জন্য খারাপ খবর। বিঘ্নিত হতে পারে UPI সার্ভিস।
SBI তরফে জানানো হয়েছে যে, “স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন প্রযুক্তি আপগ্রেড করার প্রক্রিয়ার শুরু করেছে। ফলে SBI এর গ্রাহকরা কখনও কখনও UPI পরিষেবার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। সেজন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দুঃখিত। তবে আমরা দ্রুত এই পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছি। ব্যাঙ্কের তরফে তার আপডেটও জানানো হবে।”

প্রসঙ্গত, দেশজুড়ে ৪০ কোটিরও বেশি অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। বাংলারও রয়েছে বহু গ্রাহক। আর সামনেই যেহেতু পুজো। তাই টাকা পয়সা অনলাইনেই এখন বেশি লেনদেন করতে অভ্যস্ত সাধারণ মানুষ। পুজোর সময় জামা-কাপড়, জুতোর দোকানে যাচ্ছেন সবাই। এই অবস্থায় দোকানে UPI-এ লেনদেন করতে গিয়ে বিপদে পড়তে পারেন অনেকে।
পুজোর আগেই বিঘ্নিত হতে পারে UPI সার্ভিস, বড় বিজ্ঞপ্তি জারি




