Abhishek Banerjees: নিয়োগ দুর্নীতিতে শোরগোল! ED-র তলবে সিজিও কমপ্লেক্সে হাজির অভিজেকের পিএ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য! একের পর এক প্রভাবশালী নেতার নাম জড়িয়েছে। ইতিমধ্যেই এই মামলার জল গড়িয়েছে হাইকোর্টে। নাম জড়িয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, অভিষেকের পাশাপাশি তাঁর স্ত্রী, বাবা-মা পুরো পরিবারকেই তলব করে কেন্দ্রীয় সংস্থা। যদিওবা সেই তলবে কেউ হাজিরা দেয়নি।

আরও পড়ুন: Weather Update: পুজোর আগেই ফের নিম্নচাপের ভ্রুকুটি! তৈরী হচ্ছে শক্তিশালী নিম্নচাপ, কোথায় কোথায় ঝড়-বৃষ্টি?

কিন্তু এখানেই থেমে থাকেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে নোটিস পাঠিয়েছিল ইডি। আর ইডির তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির দিলেন অভিজেকের পিএ।

নিয়োগ দুর্নীতিতে শোরগোল, সিজিও কমপ্লেক্সে হাজির অভিজেকের পিএ

ইডির নোটিস অনুযায়ী, সোমবার অভিজেকের পিএ সুমিতকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেন গোয়েন্দা সংস্থা। আর সেই মতই এদিন ইডির দফতরে পৌঁছান সুমিত রায়। সূত্রের খবর, এদিন লিপস অ্যান্ড বাউন্ডস সম্পর্কিত বিষয়ে সুমিতকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

নিয়োগ দুর্নীতিতে শোরগোল, সিজিও কমপ্লেক্সে হাজির অভিজেকের পিএ

যদিওবা এর আগে ইডি-র নোটিসকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক। শুধু তাই নয়, দ্রুত শুনানির আবেদনও জানিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আর আজ অর্থাৎ সোমবারই হাইকোর্টে সেই মামলার শুনানি।

নিয়োগ দুর্নীতিতে শোরগোল, সিজিও কমপ্লেক্সে হাজির অভিজেকের পিএ

নিয়োগ দুর্নীতিতে শোরগোল, সিজিও কমপ্লেক্সে হাজির অভিজেকের পিএ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন