Kartik Aaryan: ছবি তেমন সাড়া ফেলতে পারেনি, তার মাঝেই বিলাসবহুল ফ্ল্যাট কিনে ফেললেন কার্তিক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি পেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল অভিনেতা কার্তিক আরিয়ানে ছবি ‘সত্য প্রেম কি কথা’। এই ছবি ব্যর্থ না হলেও বক্সঅফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। তবে শুধু এই সিনেমা নয় এর আগে অভিনেতার পর পর বেশ কয়েকটি সিনেমা লাভের মুখ দেখেনি। বলা ভাল ভুল ভুলাইয়া ২ ছিল তার শেষ জনপ্রিয় সিনেমা।

আরও পড়ুনঃ ৫১ তে পা দাদার, জন্মদিনে জানুন সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনের অজানা কিছু কীর্তি

তবে এত কিছুর পরেও বিলাসবহুল ফ্লাট কিনে ফেললেন অভিনেতা। যার দাম শুনলে আঁতকে উঠতে হয়। ফ্লাটটি কিনেছেন তিনি মুম্বইয়ের জুহুতে। তথ্য অনুযায়ী সেই ফ্লাটটির দাম প্রায় ১৭.৫০ কোটি টাকা। সেই বিলাসফ্লাটে রয়েছে মোট ১৯১৬ স্কোয়ার ফুট এরিয়া।

ছবি তেমন সাড়া ফেলতে পারেনি, অভিনেতা কিনে ফেললেন ১৭ কোটির ফ্লাট
ছবি তেমন সাড়া ফেলতে পারেনি, অভিনেতা কিনে ফেললেন ১৭ কোটির ফ্লাট

 

এর আগে জানা গিয়েছিল ২০২৩ সালের একদম গোঁড়ার দিকে শাহিদ কাপুরের থেকে কার্তিকের মা মালা তিওয়ারি একটি অ্যাপার্টমেন্টে ভাড়া নিয়েছিলেন। ৩৬৮১ স্কোয়ার ফুট এরিয়ার সেই অ্যাপার্টমেন্টটির দাম ছিল প্রায় ৭.৫ লাখ টাকা। শুধু তাই নয় আডভান্স হিসেবে ৪৫ লাখ টাকা দিতে হয়েছিল প্রথমে। কিন্তু সেই অ্যাপার্টমেন্ট হয়ত এখন আর কাজে আসবে না।

ছবি তেমন সাড়া ফেলতে পারেনি, অভিনেতা কিনে ফেললেন ১৭ কোটির ফ্লাট! 

ছবি তেমন সাড়া ফেলতে পারেনি, অভিনেতা কিনে ফেললেন ১৭ কোটির ফ্লাট

কার্তিক এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে প্রায় একযুগ কাটিয়ে ফেলেছেন। প্যায়ার কা পঞ্চনামা’ সিনেমার দিয়ে তার কেরিয়ার শুরু হয়। এর পর একের পর এক ছবিতে কাজ করতে শুরু করেন তিনি। অভিনেতা হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। কেরিয়ারের প্রথম দিকে কষ্ট থাকলেও এই সময় তার হাতে একগুচ্ছ কাজ রয়েছে  বর্তমানে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন