Sourav Ganguly: ৫১ তে পা দাদার, জন্মদিনে জানুন সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনের অজানা কিছু কীর্তি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৫১ তে পদার্পণ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগের বছর দেশের বাইরে থাকলেও এই বছর দেশেই নিজের জন্মদিন পালন করলেন। রাত ১২ টায় হল কেক কাটা এবং সেলিব্রেশন। সানা লন্ডনে পড়াশোনার সুত্রে থাকেন। কিন্তু বাবার জন্মদিন উদ্দেশ্যে রাত বারোটার আগেই ফিরে এসেছিলেন দেশে। দাদার কীর্তি সম্পর্কে কারোরই অজানা নয়। তবে এমনও বেশ কিছু অজানা কীর্তি রয়েছে যা অনেকেই জানেন না। দেখে নিন সেগুলি কি কি?

আরও পড়ুনঃ পুষ্পা ২ ছবিতে সামান্থার বদলে দেখা যাবে ঊর্বশীর নাচ, টেক্কা দিতে পারবে?

সৌরভ গঙ্গোপাধ্যায়য়ের জন্ম হয় জুলাই ৮, ১৯৭২ সালে। জন্ম হয়েছিল বেহালার এক প্রতিষ্ঠিত পরিবারে। তার বাবার নাম চণ্ডীদাস গঙ্গোপাধ্যায় ও মাতার নাম নিরুপা গঙ্গোপাধ্যায়। নিজের দাদা স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়কে দেখেই মুলত তার খেলার জগতে আসা। তার দাদা ছাড়াও দুটি ডাকনাম রয়েছে মহারাজ এবং প্রিন্স অফ কলকাতা।

৫১ তে পা দাদার, জানুন দাদার অজানা কাহিনী
৫১ তে পা দাদার, জানুন দাদার অজানা কাহিনী

সৌরভ গঙ্গোপাধ্যায়য়ের বাবা চন্ডীদাস গঙ্গোপাধ্যায়ের ব্যবসা ছিল মুদ্রণের। তিনি শহরের অন্যতম ধনী ব্যাক্তি ছিলেন। ফলতই দাদার ছোটবেলা বেশ বিলাসবহুল ভাবে কাটে। তবে সৌরভের খেলাধূলার প্রতি ঝোঁক তার বাবা ও মায়ের বিশেষ পছন্দ ছিল না। তবে তার দাদা তাকে প্রথম থেকেই সমর্থন করেছিলেন।

৫১ তে পা দাদার, জানুন দাদার অজানা কাহিনী

৫১ তে পা দাদার, জানুন দাদার অজানা কাহিনী

সৌরভের দাদা স্নেহাশিস বেঙ্গল ক্রিকেট দলের একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার ছিলেন সেই মুহূর্তেই। তাই বাবা মাকে লুকিয়ে তিনি সৌরভকে ক্রিকেট কোচিং এ ভর্তি করে দেন। সেই সময় সামনেই তার মাধ্যমিক ছিল। সৌরভ কিন্তু ডানহাতিই ছিলেন শুধুমাত্র যাতে তিনি দাদার খেলাধূলার সরঞ্জাম ব্যবহার করতে পারেন সেই কারনে তিনি বামহাতে খেলা শুরু করেছিলেন।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন