নজরবন্দি ব্যুরোঃ ২০২১ সালে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। সেই ছবি সর্বভারতীয় স্তরে দাপিয়ে ব্যবসা করেছিল। এবার সেই ছবিরই দ্বিতীয় ভাগ ‘পুষ্পা: দ্য রুল’ এর শুটিং ইতিমধ্যে শুরু হয়েগিয়েছে। প্রথম ভাগে ‘উ অন্তভা’ আইটেম গানে নাচ করে বাজিমাত করে দিয়েছিল দক্ষিণী নায়িকা সামান্থা রুথ প্রভু।
আরও পড়ুনঃ ভোট কি পণ্ড হবে বৃষ্টির কারণে! কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?


এবার জানা যাচ্ছে দ্বিতীয় ভাগে দেখা যাবে উর্বশীকে। তিন মিনিটের গানে নাচ থাকবে তার। তবে এই মুহূর্তে দর্শকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঊর্বশী রাউতেলা কি টেক্কা দিতে পারবে সামান্থাকে? সামান্থার কেরিয়ারে প্রথম আইটেম ছিল ‘উ অন্তভা’। যার জেরে তার জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে গিয়েছিল।

অন্যদিকে উর্বশী একেবারেই নতুন নয়। তার ঝুলিতে রয়েছে একাধিক আইটেম নম্বর। শুধুতাই নয় বলিউডে তিনি ‘আইটেম গার্ল’ নামে বেশ পরিচিত। তাই তিনি যে বেশ ভাল ভাবেই আইটেমে কাপাবে তা আশা করছেন দর্শকেরা।


পুষ্পা ২ ছবিতে সামান্থার বদলে দেখা যাবে ঊর্বশীর নাচ, কে করবে বাজিমাত!

তিন মিনিটের এই আইটেম গানে নাচের জন্য উর্বশী পারিশ্রমিক নেমে প্রায় ২ থেকে ৩ কোটি এমনটাই শোনা যাচ্ছে। যেখানে সামান্থা আইটেম নাচের জন্য নিয়েছিল প্রায় ৫ কোটি টাকা। পুস্পার দ্বিতীয়ভাগে রয়েছে আরও চমক। এই ভাগে দেখা যাবে রণবীর সিংহকেও।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



