Sugar Contains food: মিষ্টি খাচ্ছেন না ভয়ে! তবুও শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে এই কয়েকটি খাবার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ডায়াবিটিস হওয়ার ভয়ে আগে থেকেই মেপে খান চিনি। প্রয়োজনের থেকে অতিমাত্রায় চিনি খাওয়া হয়ে গেলে দুশ্চিন্তায় পরে যান! ডাক্তাররাও ডায়াবিটিস রুগীদের পাশাপাশি সাধারন মানুষকেও চিনি খাওয়া নিয়ন্ত্রন করতে বলেন। তবে শর্করার মাত্রা শুধু চিনি থেকেই বাড়ে না। আরও অনেক রকমের খাবার রয়েছে যা থেকে শর্করা বাড়তে পারে।

আরও পড়ুনঃ ভেঙ্গে গেল বিয়ে, নাচতে নাচতে বিবাহবিচ্ছেদের খবর জানালেন রাখি

অনেকেই এখন নিত্যদিনের খাবারে কেচাপ, সস্‌ এগুলো ব্যাবহার করছে। শুধু তাই নয় এখন আবার টম্যাটো সসেই থেমে নেই পৃথিবী নানান রকম ভ্যারাইটির সস এসেছে বাজারে। পাস্তা সস থেকে শুরু করে চিলি সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, গারলিক সস আরও কত কি। গবেষণা বলছে এক চামচ কেচাপে প্রায় চার থেকে দশ গ্রাম চিনি থাকে।

মিষ্টি খাচ্ছেন না ভয়ে! কিন্তু এই খাবারও বাড়াতে পারে শর্করা 
মিষ্টি খাচ্ছেন না ভয়ে! কিন্তু এই খাবারও বাড়াতে পারে শর্করা 

প্যাকেটজাত ফলের রস থেকেও ডাক্তার রা বিরত থাকতে বলে। এছাড়াও গরমকালে অনেকেই কোল্ড ড্রিঙ্কের ভরসায় বেছে থাকে। তাই এগুলো খাওয়া থেকে বিরতি থাকুন। কারন এগুলোতে প্রয়োজনের থেকে অতিরিক্ত মাত্রায় চিনি থাকে। যা শরীরে শর্করার মাত্রা অনেক গুন বাড়িয়ে দেয়।

মিষ্টি খাচ্ছেন না ভয়ে! কিন্তু এই খাবারও বাড়াতে পারে শর্করা 

মিষ্টি খাচ্ছেন না ভয়ে! কিন্তু এই খাবারও বাড়াতে পারে শর্করা 

অনেকেই গরমকালে আইস্‌ড টি খেয়ে থাকেন। গবেষণা বলছে এই আইস্‌ড টিও শরীরের জন্য খুব ক্ষতিকারক। সম্প্রতি উঠে আশা এক তথ্য থেকে জানা গেছে এক কাপ আইসড টিতে প্রায় আট থেকে নয় চামচ চিনি থাকে। যা শর্করার মাত্রা অনেক মাত্রায় বাড়িয়ে দেয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন