Rakhi Sawant: ভেঙ্গে গেল বিয়ে, নাচতে নাচতে বিবাহবিচ্ছেদের খবর জানালেন রাখি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের শুরুতেই রাখি সবন্তের বিয়ের খবর সামনে এসেছিল। কিন্তু কিছু মাস যেতেই দাম্পত্য জীবনে অশান্তির সূচনা হয়। একটার পর একটা বিষয় নিয়ে শুরু হয় তুমুল মতবিরোধ। স্বামী আদিল দুরানির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন।

আরও পড়ুনঃ পৃথিবীর আলো দেখল দীপিকা-শোয়েবের সন্তান, ঘর আলো করে পুত্র এল নাকি কন্যা!

আদিল দুরানির বিরুদ্ধে পরকীয়ার এবং নির্যাতনের মামলা দায়ের করা হয়েছিল। সেই এফআইআর এর জেরে তাকে গ্রেফতারও করেছিল পুলিশ। বেশ কিছু দিন জেলে বন্দিও ছিলেন তিনি। তার পর থেকেই আর যোগাযোগ রাখেননি নিজেদের মধ্যে দুই দম্প্রতি

355058622 2876083065896058 157721316215145025 nএই ঘটনার পর এই সব ঝামেলা অশান্তি থেকে দূরে চলে যায় রাখি। সেখান থেকে সোজা পারি দেয় দুবাই। এমনকি সেখানে নিজের প্রশিক্ষণ কেন্দ্রও খুলে ফেলে। এমনকি নিজের জীবনে আরও বেশী একটিভ হয়ে পরেছেন তিনি। তবে এবার তাকে নাচতে দেখা গেল। নাচতে নাচতে নিজের বিবাহবিচ্ছেদের খবর ভাগ করে নিলেন দর্শকদের সাথে।

ভেঙ্গে গেল বিয়ে, আনন্দে আত্মহারা রাখি 

355435934 945396113441053 4324068585800452209 nতবে যেই সেই নাচ নয় একেবারে ঢোল করতালের সঙ্গে লাল টুকটুকে লেহেঙ্গা পরে মাথায় ওড়না জড়িয়ে কোমর দুলিয়ে খোস মেজাজে নাচলেন। যা সামাজিক মাধ্যমে আশা মাত্রই রীতিমত ভাইরাল হয়ে যায়। এই বিবাহবিচ্ছেদ তার কাছে আনন্দের তাই তার মনে এত আনন্দ। তবে এই ভিডিও সামনে আশা মাত্রই সমালোচনার ঝড় বয়ে যায় তার ওপর দিয়ে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত