Dipika-Shoaib: পৃথিবীর আলো দেখল দীপিকা-শোয়েবের সন্তান, ঘর আলো করে পুত্র এল নাকি কন্যা!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের প্রথম মাসেই জানা গিয়েছিল ঘর আলো করে আসতে চলেছে অভিনেত্রী দীপিকা কক্কর ইব্রাহিম সন্তান। ২০১৮ সালে তার অভিনেতা শোয়েব ইব্রাহিমের সঙ্গে পরিচয় হয়েছিল। একসঙ্গে কাজ করতেন তারা। সেখান থেকে ভাললাগা, ভাললাগা থেকে প্রেম, এবং প্রেম থেকে বিয়ে।

আরও পড়ুনঃ লজ্জার সব সীমা অতিক্রম করলেন উরফি! শরীরে সুতোর লেশমাত্র নেই?

বিয়ের পাঁচ বছর পর এবার বাবা মা হলেন দম্পতি। তবে এর আগে দীপিকা সংবাদ মাধ্যমকে জানিয়েছিল আগামী জুলাই মাসে তার সন্তানের পৃথিবীতে আসার কথা ডাক্তার জানিয়েছিল। তবে এক মাস আগেই কোল জুড়ে এলো সন্তান। পুত্র সন্তান হল তাদের। সম্প্রতি সেই খবর দম্প্রতি সামাজিক মাধ্যমে ভাগ করে নিলেন।

355643916 863293888487355 9133905441384815977 n

অভিনেতা শোয়েব ইব্রাহিমে তার সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে লেখেন ‘‘২১ জুনের ভোরের দিকে আমাদের পুত্রসন্তান পৃথিবীর আলো দেখল। যদিও কিছুটা সময়ের আগেই হল, তবে চিন্তার কোনও কারণ নেই। মা ও ছেলে দু’জনেই সুস্থ রয়েছে, আশীর্বাদ করবেন।’’

পৃথিবীর আলো দেখল দীপিকা-শোয়েবের সন্তান, ঘর আলো করে এল পুত্র সন্তান

355414078 232979282917491 6841405114606669923 n

দুই তারকা দম্প্রতি বরাবরই তাদের ব্যাক্তিগত জীবনের খবর তাদের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসে। বছরের শুরুতে যখন তারা প্রথম মা বাবা হওয়ার কথা জানতে পেরেছিল সেই সময় অনুরাগীদের সেই খবর জানাতে বিন্দুমাত্র দেরি করেন নি। তবে এই মুহূর্তে তারা দুজনেই ছোটপর্দা থেকে দূরে রয়েছে। তাদেরকে আবার দেখার জন্য দর্শকরা মুখিয়ে রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর