টানা চার দিন দেশে করোনা সংক্রমণ ১০ হাজারের বেশি, বাড়ছে আতঙ্ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১০ হাজারের গণ্ডিতেই আটকে রইল দেশের দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৯ জন। যা গতকালের আক্রান্তের সংখ্যার তুলনায় সামান্য কম। শনিবার দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ১০ হাজার ৭৫৩ জন।

আরও পড়ুনঃ বড় মাফিয়া হয়ে ওঠাই তাঁদের প্রধান লক্ষ্য ছিল, জিজ্ঞাসাবাদে বিস্ফোরক দাবি আতিক খুনে ধৃতদের

আক্রান্তের সংখ্যার পাশাপাশি করোনায় মৃতের সংখ্যাও চিন্তা বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৫৪২-এ।দেশের দৈনিক পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৬.৭৮ শতাংশের কাছাকাছি।

6 11

সাপ্তাহিক পজিটিভিটি রেটও বেড়ে ৪.৪৯ শতাংশ পেরিয়েছে।গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস প্রাণ কেড়েছে মোট ১৯ জনের। ফলে দেশের মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩১ হাজার ১১৪। সুস্থতার হারও সামান্য হলেও নিম্নমুখী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৬৮ শতাংশ।

5 12
টানা চার দিন দেশে করোনা সংক্রমণ ১০ হাজারের বেশি, বাড়ছে আতাঙ্ক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬২৪৮ জন।চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, তার পিছনে করোনার নতুন রূপ এক্সবিবি.১.১৬ ভ্যারিয়েন্টই দায়ী।

টানা চার দিন দেশে করোনা সংক্রমণ ১০ হাজারের বেশি, বাড়ছে আতঙ্ক

4 10

আগামী ১০-১২ দিনে এই সংক্রমণের হার আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে করোনার নতুন এই স্ট্রেন ততটা বিপজ্জনক নয়। এক্ষেত্রে হাসপাতালে ভরতিরও তেমন প্রয়োজন পড়ছে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন