Birbhum: পুলিশের ওপর হামলার নিদান, বিতর্কে বীরভূমের সিপি(আই)এম নেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুলিশের ওপর হামলার নিদান দিয়ে এবার বিতর্কে জড়ালেন বীরভূমের দুবরাজপুরের সিপি(আই)এম নেতা অরুণ মিত্র। পুলিশ রাজ্যের শাসক দল তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছে। পুলিশের বিরুদ্ধে গ্রামে গ্রামে জোট বাঁধুন। বিনা কারণে ধরতে এলে লাঠি, ঝাঁটা দিয়ে পুলিশকে তাড়ান। এমনটাই মন্তব্য করেন বীরভূম সিপি(আই)এমের জেলা কমিটির সদস্য। পঞ্চায়েত নির্বাচনের আগে বাম নেতার মুখে এধরনের মন্তব্য রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।

আরও পড়ুনঃ Raju Jha Murder: রাজুর খুনের ঘটনায় আবদুল লতিফকে সমন, ভিন রাজ্যের মাফিয়াদের তলব

বুধবার দুবরাজপুর থানায় পুলিশের বিরুদ্ধে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছিল সিপি(আই)এমের তরফে। তার আগে পথসভা করেন দলের কর্মীরা। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বাম নেতার মন্তব্য, পুলিশ-প্রশাসন যদি এক দিনের জন্য তৃণমূলের পাশ থেকে সরে যায় তা হলে দলটা উঠে যাবে। পুলিশের উপর নির্ভরশীল তৃণমূল।

cpim congress alliance topple a trinamool run panchayat in west bengal
পুলিশের ওপর হামলার নিদান, বীরভূমের সিপি(আই)এম নেতার মন্তব্য ঘিরে বিতর্ক 

এরপরেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, পুলিশ তৃণমূলের পক্ষে কাজ করে। তৃণমূলের যারা মস্তানবাহিনী আছে, তাদের কথায় ওঠাবসা করে এখানকার ওসি। একই জিনিস করছেন সদাইপুরের ওসি। কিছু মানুষ কয়লা এনে খায়, সামান্য গাড়িতে করে। তাদের ধরে ওরা টাকা নিচ্ছে। আর হাইওয়ে দিয়ে প্রতি রাতে কোটি কোটি টাকার কয়লা পাচার হচ্ছে। ওসি যদি মনে করে আমরা কিছু জানি না তা হলে ভুল করছে।

পুলিশের ওপর হামলার নিদান, বীরভূমের সিপি(আই)এম নেতার মন্তব্য ঘিরে বিতর্ক 

CPIM fLage
পুলিশের ওপর হামলার নিদান, বীরভূমের সিপি(আই)এম নেতার মন্তব্য ঘিরে বিতর্ক 

 

পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়ে বাম নেতার মন্তব্য, গ্রামে জোট বাঁধুন। পুলিশ গ্রামে গিয়ে বিনা কারণে যদি কাউকে ধরতে যায় গ্রামের মানুষ লাঠি-ঝাঁটা নিয়ে বেরোন। পুলিশকে তাড়ান। কেষ্ট মণ্ডল গরু পাচার মামলায় জেলে থাকলেও তার অনুপস্থিতিতে বীরভূমের রাজনীতিতে উত্তাপ বেড়েছে। সেটার শ্রেয় শাসক নয়, এবার বিরোধী শিবিরকে দেওয়া হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন