Recruitment Scam: শুধু নেতা-মন্ত্রী নন, কালো টাকা গিয়েছে শিক্ষা দফতরের আধিকারিকদের অ্যাকাউন্টেও, বিস্ফোরক CBI

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই স্ক্যানারে শিক্ষা দফতরের ৭-৮ জন আধিকারিক। তদন্তকারী সংস্থার দাবি, কেবল নেতা মন্ত্রীদের কাছে নয় দুর্নীতির কালো টাকা গিয়েছে সরকারি আধিকারিকদের অ্যাকাউন্টে। তাঁদের সন্ধান ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে পড়েছে।

আরও পড়ুন: Madan Mitra: চৈত্রের গরমে সমুদ্রে জলকেলিতে মেতে মদন, নেটিজেনরা বলছে ‘ও লাভলি’

সিবিআইয়ের দাবি, দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে এমন মোট সাত-আটজন আধিকারিকের সন্ধান এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে। তাঁরাই এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখতেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার লেনদেন হয়েছে। সেই সমস্ত নথিপত্র সিবিআইয়ের কাছে রয়েছে বলে জানা গিয়েছে।

শুধু নেতা-মন্ত্রী নন, শিক্ষা দফতরের আধিকারিকদের অ্যাকাউন্টেও টাকার লেনদেন
শুধু নেতা-মন্ত্রী নন, শিক্ষা দফতরের আধিকারিকদের অ্যাকাউন্টেও টাকার লেনদেন

শুধু নেতা-মন্ত্রী নন, শিক্ষা দফতরের আধিকারিকদের অ্যাকাউন্টেও টাকার লেনদেন

CBI
শুধু নেতা-মন্ত্রী নন, শিক্ষা দফতরের আধিকারিকদের অ্যাকাউন্টেও টাকার লেনদেন

কয়েকদিন আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের এক কর্মীর বাড়িতে তল্লাশি চালায় ইডি’র তদন্তকারীরা। তাঁর ল্যাপটপ, মোবাইল বাজেয়াপ্ত করা হয়। তাঁকে জেরা করা হয়। এবার কি তবে শিক্ষা দফতরের সাত-আটজন আধিকারিকদের সিবিআই তলব করবে?

full
শুধু নেতা-মন্ত্রী নন, শিক্ষা দফতরের আধিকারিকদের অ্যাকাউন্টেও টাকার লেনদেন

উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ভুয়ো ওয়েবসাইট তৈরি হয়েছে বলে বিস্ফোরক দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্ত এগিয়ে নিয়ে যেতে ২ টি ওয়েবসাইট সংক্রান্ত তথ্য জানতে গুগলকে চিঠি দেয় সিবিআই

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন