Madan Mitra: চৈত্রের গরমে সমুদ্রে জলকেলিতে মেতে মদন, নেটিজেনরা বলছে ‘ও লাভলি’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যের বিধায়ক হলেও মদন মিত্রকে প্রায়ই অন্যরূপে দেখা দেয়। তাঁর লাইফস্টাইল প্রায়ই চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। কয়েকদিন আগেই অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে তাঁর একটি ছবি ভাইরাল হয়। এবার চৈত্রের গরমে সমুদ্রে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাতে দেখা গেল কামারহাটির বিধায়ককে। নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন মদন মিত্র

শনিবার সকালে ছবি পোস্ট করেছেন মদন মিত্র। সমুদ্রে নেমেও চোখে রয়েছে চশমা। চেনা ছকেই ধরা দিলেন তিনি। ফেসবুক পেজে মুহুর্তে লাইকএর সংখ্যা প্রায় ৬ হাজার এবং কমেন্ট পড়েছে পাঁচশোর কাছাকাছি। নেটিজেনরা এই ছবি দেখে বলছে, ‘ও লাভলি’।

চৈত্রের গরমে সমুদ্রে জলকেলিতে মেতে মদন, শেয়ার করলেন ছবি
চৈত্রের গরমে সমুদ্রে জলকেলিতে মেতে মদন, শেয়ার করলেন ছবি

চৈত্রের গরমে সমুদ্রে জলকেলিতে মেতে মদন, শেয়ার করলেন ছবি

madan mitra 1
চৈত্রের গরমে সমুদ্রে জলকেলিতে মেতে মদন, শেয়ার করলেন ছবি

কয়েকদিন আগেই মধুমিতা সরকারের সঙ্গে মদন মিত্রর ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। বিএমডবলু গাড়িতে টলিপাড়ার ওই সুন্দরীর হাতে হাত রেখে বসে ছিলেন তিনি। প্রশ্ন উঠতে শুরু করে, মদন মিত্রর সঙ্গে কি তাহলে সম্পর্ক আরও গভীর হল মধুমিতার? এই প্রসঙ্গে নিজেকে রামকৃষ্ণের সঙ্গে তুলনা করে মদন মিত্র বলেন, “আমি রামকৃষ্ণের মতো, দুধটুকু নিয়ে জল ফেলে দি।”

340168160 793378875825834 1928622331463783122 n.jpg? nc cat=1&ccb=1 7& nc sid=730e14& nc ohc=DXaySzQG17UAX lPHJj& nc ht=scontent.fccu3 1
চৈত্রের গরমে সমুদ্রে জলকেলিতে মেতে মদন, শেয়ার করলেন ছবি

টলিপাড়ার সঙ্গে মদন মিত্রর সম্পর্ক যে সুমধুর সেকথা বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন অনুষ্ঠানে তাঁর পাশে দেখা যায় টলি অভিনেত্রীদের।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন