নজরবন্দি বুর্যোঃ গত শনিবার KKR VS পঞ্জাব ম্যাচ কয়েক ঘণ্টার মধ্যেই জীবন বদলে দিল যুবকের। মাত্র ৪৯ টাকা লাগিয়ে রাতারাতি দেড় কোটির মালিক হলেন মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার শাহাবুদ্দিন মনসুরির। তিনি পেশায় একজন ড্রাইভার। কোটিপতি হওয়ায় যুবকের পরিবারে আনন্দের শেষ নেই।

শাহাবুদ্দিন বলেন, ২ বছর ধরে তিনি খেলছেন গেমটি। গত ২ এপ্রিল ম্যাচে তিনি দল গঠন করেন। তারপর তিনি কাজে যান, বাড়ি ফিরে তিনি জানতে পারেন কোটি টাকার পুরস্কার জিতেছেন। ইতিমধ্যেই ২০ লক্ষ টাকা অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন, তারমধ্যে থেকে ৬ লক্ষ টাকা ট্যাক্স হিসাবে কেটে নেওয়া হবে । ১৪ লক্ষ টাকা তার অ্যাকাউন্টে আসবে বলে জানিয়েছেন তিনি। এতদিন সবার মুখে গল্প শুনেছেন, আবার তার কাছে গল্পটি সত্যি হয়ে গেল।

কোটিপতি হওয়ায় শাহাবুদ্দিন বাবুর পরিবারে আনন্দের শেষ নেই। তিনি আরও জানান, এখন তিনি ৩ নম্বর ওয়ার্ডে ভাড়া বাড়িতে ভাড়া বাড়িতে থাকেন। পুরস্কারের টাকা দিয়ে প্রথমে নিজের জন্য বাড়ি তৈরি করবেন। তারপর অন্য কোনও ব্যবসা করবেন।
গেমিং অ্যাপে ৪৯ টাকা লাগিয়ে রাতারাতি দেড় কোটির মালিক যুবক

এত বিপুল পরিমাণ অর্থ জয়ের তাঁর ও তাঁর পরিবারের লোকজন খুশিতে ভাসছেন। বাড়িতে এসে বা ফোন করে তাকে অভিনন্দন জানাচ্ছেন বন্ধু-বান্ধব-সহ স্বজনরা।কথায় বলে, ঈশ্বরের ইচ্ছে থাকলে ভাগ্য বদলাতে এক মুহূর্তও সময় লাগে না। কথাটি সত্যি প্রমাণিত হল বলে মনে করছেন অনেকেই।



