Sidharth-Kiara: নতুন বছরেই গাঁটছড়া বাঁধবেন সিড-কিয়ারা, বিয়ের পোশাক বানাতে কোথায় হাজির তারকা জুটি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নতুন বছরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউডের রোম্যান্টিক কাপেল জুটি কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা। ২০২৩ যেমন প্রত্যেকের জীবনে নিয়ে আসবে নতুন চমক, তেমনি এই বছরেই শুভ কাজটি সারতে পারেন বলিউডের সেলেব জুটি। আর তাঁর আগেই নিজেদের মতো সময় কাটাতে দেখা যাচ্ছে দু’জনকে।

আরও পড়ুনঃKaran Johar-Jhilam Gupta: ভিডিও বানিয়েই হাতে আকাশের চাঁদ, এবার করণ জোহরের ছবিতে অভিনয় করবেন ইউটিউবার ঝিলম

সিড কিয়ারার নিয়ে ভক্তকুলের উচ্ছ্বাসের যেমন শেষ নেই। তেমনইন কিয়ারা-সিডও পরস্পরকে নিয়ে বেশ খুশিতেই আছেন তা তাঁদের ছবিতেই স্পষ্ট। যদিও মুখে কিছু স্বীকার করতে নারাজ তাঁরা। তবুও কখনও ডিনার ডেট তো কখনও ফ্যাশন ডিজাইনারের বাড়িতে আনাগোনা করতে দেখা মিলেছে তাঁদের। এই বছরে ইতিমধ্যে সামনে এসে গেছে বিয়ের তারিখও।

নতুন বছরেই গাঁটছড়া বাঁধবেন সিড-কিয়ারা, বিয়ের পোশাক বানাতে কোথায় হাজির তারকা জুটি
নতুন বছরেই গাঁটছড়া বাঁধবেন সিড-কিয়ারা, বিয়ের পোশাক বানাতে কোথায় হাজির তারকা জুটি

আর মোটে ২ মাস। দেখতে দেখতে ফেব্রুয়ারি ৬ তারিখেই বিয়ের পিঁড়িতে বসবেন তারকা জুটি। বিয়ের প্রথা, মেহেন্দি, হলদি এবং সঙ্গীত অনুষ্ঠান ৪-৫ ফেব্রুয়ারি সেলিব্রেট হবে। যেখানে তাদের সিনেদুনিয়ার বিশেষ অতিথি এবং পরিবারের সকলে উপস্থিত থাকবেন। কখনও বাড়ি বুকিং-এর খবর, কখনও আবার অতিথির তালিকা প্রস্তুত এমন নানা চমৎকার তথ্য সামনে আসছে। শোনা যাচ্ছে, জয়সলমের প্যালেসে বিয়ের অনুষ্ঠান হবে। সেখানেই নিমন্ত্রিত হবেন অতিথিরা।

নতুন বছরেই গাঁটছড়া বাঁধবেন সিড-কিয়ারা, বিয়ের পোশাক বানাতে কোথায় হাজির তারকা জুটি

নতুন বছরেই গাঁটছড়া বাঁধবেন সিড-কিয়ারা, বিয়ের পোশাক বানাতে কোথায় হাজির তারকা জুটি

যদিও বিয়ে কে এখনি গুজব বলে উড়িয়ে দিয়েছেন তাঁরা। তবে সে কথায় একেবারেই কান দিচ্ছেন না নেট দুনিয়া। করণ জোহারের থেকে ছোট্ট সূত্র পেতেই জল্পনায় মেতেছেন তাঁরা। ইতিমধ্যেই মনীষ মালহোত্রার বাড়ি থেকে বেরোতে দেখা গেছে কিয়ারা ও সিডকে। তবে দুজনে একসঙ্গে নয়, আলাদা আলাদাই বেরোলেন জল্পনা ঢাকাতে। কিন্তু তাতেই বেজায় সন্তুষ্ট অনুরাগীরা। তাঁদের ধারণা বিয়ের পোশাক পছন্দ করতেই গিয়েছিলেন দু’জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন