নজরবন্দি ব্যুরোঃ ভিডিও বানিয়েই হাতে আকাশের চাঁদ। কথায় আছে, ‘ভাগবান জাব কিসিকো দেতা হ্যায় তো চ্ছাপ্পাড় ফারকে দেতা হ্যায়।’ হিন্দি ছবির প্রস্তাব পেলেন বাঙালি ইউটিউবার ঝিলম গুপ্তা। এতো দিন কনটেন্ট ক্রিয়েটর হিসাবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। দৈনন্দিন জীবনের অত্যন্ত সাধারণ ঘটনা নিয়েই তিনি মজার মজার দৃষ্টিভঙ্গি দিয়ে ভিডিও বানিয়ে খুব কম সময়েই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন এই ঝিলম। আর তাঁর ভিডিয়ো মানেই হাসির ফোয়ারা। শুধুমাত্র কথার বলেই তিনি সকলের মুখে হাসি ফোটান।
আরও পড়ুনঃ পঞ্চম বিবাহে ইতি টানলেন পরিমনি, ‘আমার মতোই জীবন’ লিখলেন তসলিমা
কোনও বিশেষ শ্যুট নয়, হাই ফাই লোকেশন নয়, শুধুমাত্র বাড়িতে বসেই নানা বিষয়ে ছোট ছোট ভিডিয়ো বানিয়ে দর্শক, শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন এই ইউটিউবার। এক্কেবারে পাশের বাড়ির মেয়ের ইমেজে ঝিলম হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ার তারকা। তবে এবার আর শুধু সোশ্যাল মিডিয়ার জগতে আটকে থাকছেন না তিনি। পা রাখছেন বলিউডে।

পাভেল পরিচালিত ‘কলকাতা চলন্তিকা’ ছবিতে একটি ছোট্ট রোলে দেখা গিয়েছিল তাঁকে। সেই ছবিতেই মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল আরেক জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তকে। তবে এবার আর বাংলা ছবি নয়। সরাসরি হিন্দি ছবিতে ডাক পেয়েছেন ঝিলম। ‘অ্যান্থোলজি’ নামক একটি সিরিজের প্রযোজনা করতে চলেছেন করণ জোহর। আর সেই সিরিজে অভিনয় করতে চলেছেন বাংলারই এক কনটেন্ট ক্রিয়েটার ঝিলম গুপ্ত। একে বলিউডে ডাক, তাো আবার করণ জোহরের প্রযোজনায় কাজের সুযোগ – কনটেন্ট ক্রিয়েটারের কাছে যেন নতুন দিগন্ত খুলে গেল।
আচমকা কলকাতাতে বসেই কাস্টিং ডিরেক্টরের ডাক পেয়ে লুক টেস্ট করতেও পৌঁছে যান তিনি। সেখানে গিয়েই জানতে পারেন ছবির প্রযোজক করণ জোহর ও পরিচালক কলিন ডি কুনহা। সূত্রের খবর লুক টেস্টের দিনই কলকাতায় হাজির ছিলেন পরিচালক। প্রাথমিক কথাও হয় ঝিলমের সঙ্গে। সিরিজে একটি ছোট চরিত্রের জন্য ভাবা হয়েছে ঝিলমকে। এই গল্পের কাস্টিং ডিরেক্টর, এগজিকিউটিভ প্রোডিউসার সকলেই বাঙালি। নতুন বছরের শুরুতেই শুরু হবে এই সিরিজের শুটিং।
ইদানিং একটি ট্রেন্ড দারুণ জনপ্রিয় হয়েছে। ইউটিউবার এবং ডিজিট্যাল কনটেন্ট ক্রিয়েটাররা সুযোগ পাচ্ছেন সিনেমা-সিরিজে। তাঁদের কাছে খুলে গিয়েছে এক নতুন পথ। সিনেমার জগৎ আপন করে নিচ্ছে নবপ্রজন্মের ডিজিট্যাল সেনসেশনদের। হিন্দিতে যেমন ‘মোস্টলি সেন’ ইউটিউব চ্যালেনের মুখ প্রাজক্তা কোলি সুযোগ পেয়েছেন ‘যুগ যুগ জিও’ ছবিতে। ঠিক তেমনই বাংলার ‘দ্য বং গাই’ কিরণ দত্ত অভিনয় করে ফেলেছেন ‘কলকাতা চলন্তিকা’র মতো ছবিতে। ঝিলমও ছিলেন সেই ছবিতে। কিন্তু এবার ঝিলম পেলেন আরও বড় একটি সুযোগ!
ভিডিও বানিয়েই হাতে আকাশের চাঁদ, এবার করণ জোহরের ছবিতে অভিনয় করবেন ইউটিউবার ঝিলম

এই বিষয়ে যোগাযোগ করা হলে ঝিলম এই ব্যাপার নিয়ে কোন কথাই বলতে চাননি। শুধু বলেছেন, তাঁকে ডাকা হয়েছিল এ-কথা সত্য, কিন্তু এখনও পর্যন্ত চিত্রনাট্যও এবং কী চরিত্র পাবেন তা এখনও তিনি নিজেই জানেন না। কোনও অফিসিয়াল কাগজপত্রও তিনি পাননি এখনও। তবে সূত্রের খবর, জানুয়ারি মাসে কলকাতাতেই শ্যুটিং করবেন কলিন ডি কুনহা। প্রায় ২০ দিন শ্যুট করবেন বলেই খবর। শোনা যাচ্ছে, ঝিলমের লুকের কারণেই এই চরিত্রের জন্য পরিচালক বেছেছেন তাঁকে। তবে শেষ পর্যন্ত ঝিলমকে করণ জোহরের ছবিতে দেখা যায় কিনা, তা সময়ের অপেক্ষা।



