Porimoni-Taslima: পঞ্চম বিবাহে ইতি টানলেন পরিমনি, ‘আমার মতোই জীবন’ লিখলেন তসলিমা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ঘর ভাঙা গড়ার খেলা চলতেই থাকে তার। বাংলাদেশের বিতর্কের শিরোনামে বরাবর থাকেন পরিমনি। জনপ্রিয় অভিনেত্রীর বিবাহিত জীবন নিয়ে আগ্রহ কম নেই নেটিজেনদের। কারণ একটাই বহুবিবাহ করেছেন অভিনেত্রী। বছর শুরুর আগেই আবারও সম্পর্ক শেষ করার ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। চলতি বছরের গোড়ার দিকে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে পঞ্চম বারের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। আবারও তাসের ঘরের মত ভেঙ্গে পড়েছে তাঁর সংসার। আর সেই নিয়ে জোর চর্চা নেটমহলে। আর এর মাঝেই এসে পড়লেন আরও একজন বিতর্কিত ব্যক্তিত্ব, তসলিমা নাসরিন। দিলেণ উপদেশ, কি বললেন তিনি?

আরও পড়ুনঃস্বাস্থ্যসাথী নিয়ে বেসরকারি হাসপাতালের উপর আরো কড়া রাজ্য সরকার, ঘোষণা হল নয়া নির্দেশিকা

বছরের শেষ দিনে বিস্ফোরক পরীমণি। নিজের জীবন থেকে সম্পূর্ণ ভাবে ছুটি দিলেন রাজকে। মাস কয়েক ধরে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে স্বামীর ঘনিষ্ঠতা নিয়ে আপত্তি জানাতে শোনা গিয়েছিল পরীমণিকে। সম্পর্কে তৃতীয় ব্যক্তি আসাতেই আশাহত অভিনেত্রী। সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসছেন তিনি। লিখলেন, “আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও একটা অসুস্থ সম্পর্ক থেকে মুক্ত করলাম। জীবনে সুস্থ ভাবে বেঁচে থাকার তুলনায় জরুরি আর কিছু নেই”।

পঞ্চম বিবাহে ইতি টানলেন পরিমনি, ‘আমার মতোই জীবন’ লিখলেন তসলিমা
পঞ্চম বিবাহে ইতি টানলেন পরিমনি, ‘আমার মতোই জীবন’ লিখলেন তসলিমা

রাজের সঙ্গে পরীমণির বিয়ে নিয়ে প্রথম থেকেই সংশয় ছিল নেটদুনিয়া। ২০১২ থেকে ২০২০ সালের মধ্যে তিনি বিয়ে করেন ইসমাইল হোসেন, ফিরদৌস কবীর সৌরভ, তামি হাসান, কামরুজ্জামান রনিকে। একটি সংসার টেকেনি তাঁর। বারবার তাঁকে পরতে হয়েছে নেটিজেনদের কটাক্ষের মুখে। নানা কটুক্তি সহ্য করেও নিজের ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দিয়েছেন তিনি। তাই এবারও যখন তাঁর সম্পর্ক ও চরিত্র নিয়ে চলছে কাঁটাছেড়া, তখন কিছুটা সহানুভূতি দেখালেন তসলিমা।

পঞ্চম বিবাহে ইতি টানলেন পরিমনি, ‘আমার মতোই জীবন’ লিখলেন তসলিমা
পঞ্চম বিবাহে ইতি টানলেন পরিমনি, ‘আমার মতোই জীবন’ লিখলেন তসলিমা

পরীমণির সঙ্গে নিজেকে মিলিয়ে তসলিমা লেখেন, ‘‘পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে । এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল, এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়।

পঞ্চম বিবাহে ইতি টানলেন পরিমনি, ‘আমার মতোই জীবন’ লিখলেন তসলিমা

pori

 

পরীমণি নিজের পায়ে দাঁড়িয়েছে, ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়। আমাদের তো এই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না। জগতের আর কোনও প্রাণী নয়, এই আমরা মেয়েরাই আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায় বাস করি!’’ তসলিমার এই মন্তব্য অবশ্য বিতর্কের চেয়ে বেশি সাহস জুগিয়েছে। অনেকেই সহমত পোষন করেছেন। বছরের শুরুতে নতুন জীবন শুরু করার উপদেশ দিয়েছেণ পরিমনিকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত