Weather Update: শীতের মিষ্টি রোদ বদলে যাবে ঝড়ের ভ্রুকুটিতে, ধেয়ে আসছে ‘মন্দৌস’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড়। দক্ষিণ-পূর্ব-বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে মন্দৌস। ফলে আবহাওয়ায় আসছে ব্যাপক পরিবর্তন। শীতের মিষ্টি রোদ বদলে যাবে ঝড়ের ভ্রুকুটিতে। তাপমাত্রাতেও ঘটবে বেশ পরিবর্তন। কী বলছে আবহাওয়া দপ্তর?

আরও পড়ুনঃ গাড়ি-বাড়ির ঋণও হতে চলেছে মহার্ঘ, ফের বাড়ল RBI রেপো রেট

মৌসম ভবন সূত্রের খবর, ভারতের কয়েকটি রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে ঘটবে এই ঘটনা। এই নিম্নচাপের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, এর ফলে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

weather 123

আজ বুধবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। অন্য দিকে, বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকার কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমাগত বাড়ছে, ফলে উত্তরের বাতাসের দাপট কিছুদিন কমতে পারে।

শীতের মিষ্টি রোদ বদলে যাবে ঝড়ের ভ্রুকুটিতে, ধেয়ে আসছে ‘মন্দৌস’

winter boy

নিম্নচাপের আবহে উত্তুরে বাতাস কিছুদিন কম থাকলেই আবহাওয়ার উষ্ণতা ক্রমশ বাড়বে। আগামী কয়েক দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। যদিও নিম্নচাপের প্রভাব কেটে গেলে আবার শীত শীত ভাব ফিরে আসবে দক্ষিণবঙ্গে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন