নজরবন্দি ব্যুরোঃ আগামী বছরের পঞ্চায়েত নির্বাচন। তার আগে আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালবাজারে যাবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে খবর, মালবাজারের ঘটনার পর নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে এবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দিতে পারেন তিনি। এমনকি নিহতদের পরিবারের সমস্যার কথা শুনবেন তিনি।
আরও পড়ুনঃ Firhad Hakim: মেট্রো আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসবেন, বউ বাজারের ঘটনার পর জানালেন ফিরহাদ
প্রসঙ্গত, দূর্গাপুজোর বিজয়ার রাতে মাকে বিদায় জানাতে মাল নদীতে উপস্থিত হয়েছিল শয়ে শয়ে মানুষ। হঠাৎ হড়পা বানে বদলে যায় সমস্ত কিছু। হাঁটু পর্যন্ত থাকা নদীর জলে মানুষ ডুবে যেতে থাকে। এমনকি জলের স্রোত এত দ্রুত, মানুষ কিছুই বুঝে ওঠার আগেই বিপদ ছুটে আসে। মৃত্যু হয় ৮ জনের।

সূত্রের খবর, ১৭ তারিখ বাগডোগরা বিমানবন্দর থেকে মালবাজারে উপস্থিত হবেন তৃণমূল সুপ্রিমো। ১৮ তারিখ মালবাজারে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী। সেদিনেই প্রশাসনিক বৈঠক রয়েছে তাঁর। ১৯ তারিখ উত্তরবঙ্গের বিজয়া সম্মীলনীতে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।
এমনিতেই মালবাজারের ঘটনাকে কেন্দ্র করে বেড়েছে রাজনৈতিক উত্তাপ। আহত ও মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে উপস্থিত হয়ে বিজেপির ৯ জনের প্রতিনিধি দল। পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় বিজেপি। তৃণমূল শাসিত প্রশাসনের বিরুদ্ধে জোরকদমে সরব হয় সমস্ত বিরোধী পক্ষ।
মালবাজারে যাবেন মুখ্যমন্ত্রী, নিহত পরিবারগুলির সমস্যার কথা শুনবেন

মুখ্যমন্ত্রী এব্যাপারে উত্তরবঙ্গের কয়েকজন নেতৃত্বের সাথে কথা বলবেন বলে জানা গেছে। তবে সবকিছুই নির্ভর করছে মুখ্যমন্ত্রীর আসার পরেই। তবে উচ্চপদস্থ আধিকারিকরা যেভাবে তৎপরতা দেখিয়েছেন তাতে মুখ্যমন্ত্রীর আসা একপ্রকার স্থির।



