SSC-TET Scam: শিক্ষক নিয়োগে বিরাট পদক্ষপ, পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে চার্জশিট জমা করতে চলেছে ইডি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার চার্জশিট দিতে চলেছে ইডি। শিক্ষক নিয়োগে বিরাট পদক্ষপ নিতে চলেছে ইডি। গত ২২ জুলাই থেকে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখ্যোপাধ্যায়কে হেফাজতে নেন ইডির আধিকারিকরা। সেই মামলায় এবার চার্জশিট জমা করতে চলেছে ইডির আধিকারিকরা। তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করতে চলেছে ইডি।

আরও পড়ুনঃ Partha Chaterjee: নিয়োগের ক্ষেত্রে আধিকারিকদের ওপরেই ভরসা করতাম, পার্থর মন্তব্য ঘিরে ফের জল্পনা

ইডি সূত্রে খবর, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখ্যোপাধ্যায় সহ একাধিক জনের বিরুদ্ধে চার্জশিট জমা করতে চলেছে ইডির আধিকারিকরা। পার্থ ও অর্পিতা সহ কাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে ইডি? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

শিক্ষক নিয়োগে বিরাট পদক্ষপ, চার্জশিটে কাদের নাম? প্রশ্ন উঠছে 
শিক্ষক নিয়োগে বিরাট পদক্ষপ, চার্জশিটে কাদের নাম? প্রশ্ন উঠছে

এর আগে ২২ জুলাই থেকে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে নগদ ৫০ কোটি টাকা, সোনার গয়না, বিদেশী মূদ্রা সহ একাধিক তথ্য খুঁজে পায় ইডির আধিকারিকরা। একইসঙ্গে একাধিক সম্পত্তির কাগজপত্র ইডির আধিকারিকদের হাতে এসেছে। সেইসমস্ত কাগজপত্রকে সামনে রেখেই এতদিন ধরে দুর্নীতির সঙ্গে অভিযুক্ত একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করেছে ইডির আধিকারিকরা। এবার সেই মামলায় চার্জশিট জমা করতে চলেছে ইডি।

ইডির তরফে আগেও বলা হয়েছে, নিয়োগ দুর্নীতিতে ১০০ কোটি টাকা নয়ছয় করা হয়েছে। সেই টাকায় একাধিক ভুয়ো কোম্পানি খোলা হত। যার মাধ্যমে কালো টাকাকে সাদা করা হত। কিন্তু সেই সমস্ত কোম্পানির অস্তিত্ব ছিল শুধুমাত্র কাগজে। তাই এবার চার্জশিট জমা দিতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

শিক্ষক নিয়োগে বিরাট পদক্ষপ, চার্জশিটে কাদের নাম? প্রশ্ন উঠছে 

শিক্ষক নিয়োগে বিরাট পদক্ষপ, চার্জশিটে কাদের নাম? প্রশ্ন উঠছে 
শিক্ষক নিয়োগে বিরাট পদক্ষপ, চার্জশিটে কাদের নাম? প্রশ্ন উঠছে

এমনিতেই শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়েছে সিবিআই। একটানা নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেখানে তিনি জানিয়েছেন আধিকারিকদের দেওয়া তালিকায় শুধুমাত্র সই করতেন তিনি। বরং আধিকারিকদের ওপরেই দায় ঠেলে দিয়েছেন পার্থ। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন